চৈত্র মাসে জন্ম, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণগুলি

Published : Mar 18, 2020, 09:48 AM IST
চৈত্র মাসে জন্ম, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণগুলি

সংক্ষিপ্ত

জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে কোনও ব্যক্তির আচরণ এবং চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর জাতকের ভাগ্য সম্পর্কে অনুমান করা সম্ভব তাঁর জন্ম মাস থেকে জেনে নিন চৈত্র মাসে জন্ম জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্পর্কে

বর্তমানে প্রশ্নকর্তার জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- এই মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চৈত্র মাসে জন্মগ্রহণ করলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে। চৈত্র মাসে জন্ম হলে তাঁরা খুব ভদ্র স্বভাবের হয়ে থাকে, অথবা সে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এরা কর্মে বিশ্বাসী। তাই খুব চিন্তা ভাবনা করেই খরচ করেন। তাই অনেকেই এদের স্বার্থপর বা কৃপণ বলে মনে করেন।

আরও পড়ুন- বুধবার সারাদিন কেমন কাটবে আপনার,দেখে নিন আজকের রাশিফল

এদের মানসিক শক্তি অত্যন্ত প্রবল ও দৃঢ় হওয়ার কারণে এরা জীবনে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়। এই মাসে যাদের জন্ম তারা আলাপী, ভদ্র স্বভাবের হয়ে থাকে। এই মাসে জন্ম হলে জাতক বা জাতিকা অত্যন্ত চতুর প্রকৃতির হয়, এদের মনের আন্দাজ করা সহজ নয়। এমনকি অতি ঘনিষ্ট বন্ধু তাঁদের মনের খবর পায় না। এরা সাধারণত জ্যোতিষ, বিচারক, উকিল,পত্রিকার সম্পাদক, হিসাব পরীক্ষক, অধ্যাপক,উচ্চপদস্থ কর্মচারী বা বড় ব্যবসায়ী হয়ে থাকেন। এদের দৃঢ় মানসিকতা এবং ইচ্ছাশক্তি অদম্য। এরা কোনও কাজ করবে বলে মনে করলে কিছুতেই তার থেকে পিছ পা হন না। এরা উচ্চাভিলাসী। এরা তার জন্য প্রচুর পরিশ্রমও করতে সক্ষম। স্বপ্ন সার্থক করার জন্য প্রচুর চেষ্টাও করে। এরা একা থাকতে পছন্দ করেন। এরা আড়ালে বা গুটিয়ে থাকতেই বেশি পছন্দ করেন। এদের জীবন বাধা-বিঘ্ন লেগেই থাকে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল