মাঘী পূর্ণিমায় কোন রাশিগুলির উপর কেমন প্রভাব পড়বে, জেনে নিন

Published : Feb 09, 2020, 12:09 PM IST
মাঘী পূর্ণিমায় কোন রাশিগুলির উপর কেমন প্রভাব পড়বে, জেনে নিন

সংক্ষিপ্ত

মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা  মাঘী পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব  মাঘ মাসের এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই পূর্ণিমা কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে জেনে নিন

মেষ রাশি প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। আজ সারাদিন হতাশাবোধ কাজ করবে। বৃষ রাশি আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। মিথুন রাশি শরীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাঁধা আসতে পারে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময়। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। 

আরও পড়ুন- ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন
 
কর্কট রাশি পড়াশুনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।  পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। সিংহ রাশি পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। আজ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ হতে পারে। ঘুরতে যাওয়ায় বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে কোনও আঘাত লাগতে পারে। পড়াশুনার জন্য দিনটি ভালো। কন্যা রাশি ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি যোগ রয়েছে। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। কাজের বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে। শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পাতে পারেন। চোট লাগতে পারে সাবধানে থাকুন। পিঠের ব্যাথায় ভুগতে হত পারে। মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে। কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। 

আরও পড়ুন- রবিবার কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

তুলা রাশি আজ সারাদিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। মামলায় জড়িয়ে পরার সম্ভাবনা আছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। বৃশ্চিক রাশির আজ প্রণয় সুখ বৃদ্ধি পেতে পারে। সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে। বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। নতুন কোনও কাজের খবর পেতে পারেন। ধনু রাশির সংসারে কোনও বিবাদ কাজে মন দিতে অসুবিধা হবে।  শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে। গুরুজনদের সঙ্গে কোনও বিশেষ আলোচনা হতে পারে। সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। আজ সকাল দিকে কাজের খুব চাপ থাকবে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। 

আরও পড়ুন- বাড়িতে লাফিং বুদ্ধ থাকলে মেনে চলুন সঠিক নিয়মগুলি, নাহলে ফল হতে পারে উল্টোটাই

মকর রাশির ব্যবসায় বা অফিসে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারের সুখ এবং শান্তি বজায় থাকবে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে। কোনও কাজের জন্য অনুতাপ হতে পারে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের ভয় কাজ করবে। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। অকারনে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। মীন রাশির কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও  সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। সংসারের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে। কোনও কারনে কাজে ব্যাঘাত ঘটতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

৪০টা চৌপাই-ই বদলে দেবে ভাগ্য, কেন হনুমান চালিশাকে বলে ‘মহাকবচ’ জানুন
Love Horoscope in Bengali: সম্পর্কে প্রতিবার আপনার ইচ্ছা পূরণ হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল