ধনু রাশির উপর কেমন প্রভাব থাকবে এই মাসে, দেখে নিন

Published : Feb 03, 2020, 09:21 AM IST
ধনু রাশির উপর কেমন প্রভাব থাকবে এই মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

মাঘ বাংলার দশম মাস এই মাসের আরেক নাম মাঘা রাশিচক্রের নবম রাশি ধনু মাঘ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

আবার মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সপ্তাহের রাশিফল

রাস্তায় একটু সাবধানে চলাফেরা করতে পারেন। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সঙ্গে কোনও কারনে বিবাদ হতে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সামাজিক কাজের জন্য এই মাসে সম্মান বাড়তে পারে। কোনও কারনে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। কাজের প্রতি অনিহা আসতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: রোমান্টিক একটা দিন সঙ্গীর সঙ্গে কাটাতে পারবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: আজকের দিনটি সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল