কু-প্রভাব থেকে বাড়িকে রক্ষা করতে, বাস্তু মতে পালন করুন এই নিয়মগুলি

Published : Apr 29, 2020, 12:15 PM IST
কু-প্রভাব থেকে বাড়িকে রক্ষা করতে, বাস্তু মতে পালন করুন এই নিয়মগুলি

সংক্ষিপ্ত

এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে স্থাপত্যশৈলী উপবেদের অন্যতম বিষয় বাস্তু বর্তমানকালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে সার্বিক উন্নতি ও কু-নজর মুক্ত বাড়ি রাখতে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি

স্থাপত্যশৈলী উপবেদের অন্যতম বিষয়। স্থাপত্য উপবেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম। বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। সভ্যতার শুরু থেকেই ভারতীও উপমহাদেশে শিল্পচর্চাকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে।  প্রায় ৫০০০ বছর ধরে বাস্তুবিদ্যা কালের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জয়ী হয়েছে। বৈদিক যুগে স্থাপত্য বিজ্ঞান মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হত। পরবর্তীতে তা বিস্তার লাভ করে। 

আরও পড়ুন- সকল সমস্যা কাটিয়ে জীবনে সুখ ও সমৃদ্ধি ফেরাতে, বুধবারে পালন করুন এই নিয়মগুলি

বর্তমানকালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। কু-দৃষ্টির ফলে যেমন স্বাস্থ্যহানী হয়, একই রকমভাবে আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। অশুভ শক্তি বা কু-দৃষ্টির কারণে বাড়িতে বসবাসকারী সদস্যদের সমস্যা হয়। পাশাপাশি কাজে বিঘ্নও দেখা দেয়। মনে করা হয়, বাস্তুতে কিছু নিয়ম পালন করে এই কু-নজর এড়ানো যায় সহজেই। সার্বিক উন্নতি ও কু-নজর মুক্ত বাড়ি রাখতে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি। 

আরও পড়ুন- বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

টেবিলে সব সময় বোতলে বা গ্লাসে জল রেখে তা ঢেকে রাখুন। বাড়ির উত্তর-পূর্ব কোনে তুলসী গাছ রাখুন। প্রতিদিন নিয়ম করে তাতে জল দিন। এর ফলে বাস্তুতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। শুতে যাওয়ার সময় মাথার কাছে একটি লাল কাপড়ের টুকরো রেখে দিন। বাড়ির প্রধাণ দরজায় সকালে জল ঢেলে দিন। সন্ধ্য়ে বেলায় প্রবেশ দরজায় প্রদীপ ও ধূপ দেখিয়ে নিন। বাড়ির প্রবেশদ্বারে পাঁচমুখি হনুমানজীর ছবি রাখুন। প্রতিদিন সকাল-সন্ধ্যার ধূপ দেখান। এদের কু-দৃষ্টির হাত থেকে আপনার বাস্তুকে রক্ষা করে। সন্ধ্য়ের আগেই বাড়ি-ঘর পরিষ্কার করে ফেলুন। সন্ধ্যের পর ঘর ঝাট দেওয়া বা পরিষ্কার করা উচিৎ নয়। রাতে ঘর একেবারে অন্ধকার করে রাখবেন না।
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: বন্ধুর সঙ্গে আজ ভালো সময় কাটবে।! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল