শিব চতুর্দশীর শেষে অমাবস্যার শুরু, এই তিথি কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

Published : Feb 22, 2020, 05:17 PM IST
শিব চতুর্দশীর শেষে অমাবস্যার শুরু, এই তিথি কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

সংক্ষিপ্ত

১৯০৩ সালের ২৫ ফেব্রুয়ারি এমন যোগ হয়েছিল ১১৭ বছর পর শুক্র ও শনিবার মিলিয়ে মহা শিবরাত্রি বা শিব চতুর্দশীর    শনিবার সন্ধ্যে ৬ টা ৩৯ মিনিটে চতুর্দশী তিথি ছেড়ে শুরু হবে অমাবস্যার  এই তিথি কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে জেনে নিন

মেষ রাশি দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি অভিযানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। মিথুন রাশি ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। বিবাহের যোগ রয়েছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কর্কট রাশি আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন।কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। 

আরও পড়ুন- শনি ও রাহুর দশায় জর্জরিত, এই মাসেই সহজেই কাটিয়ে উঠুন দোষ

আরও পড়ুন- শিবপুরাণ মতে এই ৫ কাজ পাপ হিসেবে বিবেচিত, যা আমরা করে থাকি অজান্তেই

সিংহ রাশি স্বাস্থ্যহানীর যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। কন্যা রাশি আজ কোনও দুঃসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। তুলা রাশি আজ আপনার উপার্জন অসৎ উপায়ে হবে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। বৃশ্চিক রাশি  সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। 

আরও পড়ুন- ১১৭ বছর পর আজকের এই মহাযোগ, এই তিথিতেই কাটিয়ে উঠুন কালসর্প দোষ


ধনু রাশি সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। আগুন থেকে সাবধানে থাকুন। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। নতুন কোনও কাজের খবর পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।  মকর রাশি  চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। কুম্ভ রাশি আজ অধিক পরিশ্রম হতে পারে। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে।  পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। মীন রাশি আর্থিক লাভের যোগ রয়েছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Horoscope News: খুব তাড়াতাড়ি ভাগ্য বদলে যাচ্ছে এই ৪ রাশির! কাটতে চলেছে ভয়ঙ্কর সমস্যার জট
Love Horoscope: সঙ্গীর বিষয়ে বাড়িতে জানানোর সময় এসেছে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল