দাম্পত্য জীবন সুখের হয় এই কয়টি রাশির, দেখে নিন এই তালিকায় কারা আছেন

Published : Mar 16, 2022, 08:40 PM ISTUpdated : Mar 16, 2022, 09:05 PM IST
দাম্পত্য জীবন সুখের হয় এই কয়টি রাশির, দেখে নিন এই তালিকায় কারা আছেন

সংক্ষিপ্ত

কাদের কপালে আছে দাম্পত্য সুখ, তা উল্লেখ রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। আজ রইল কয়টি রাশির হদিশ। যাদের বিয়ে করা ভালো বলে মনে করা হয় জ্যোতিষ মতে। এই সকল রাশির সঙ্গে বিয়ে হয়ে আপনার দাম্পত্য (Marriage Life) সুখ বজায় থাকবে। 

সুখী দাম্পত্য জীবন সকলেরই কাম্য। দাম্পত্য জীবন সুখের করতে আমরা কত কী করে থাকি। অ্যাডজাস্টমেন্ট (Adjustment), স্যাগরিফাইস (Sacrifice) আরও কত কী। কিন্তু, এই সব করেও সব সময় দাম্পত্য জীবন সুখের হয় না। কাদের কপালে আছে দাম্পত্য সুখ, তা উল্লেখ রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। আজ রইল কয়টি রাশির হদিশ। যাদের বিয়ে করা ভালো বলে মনে করা হয় জ্যোতিষ মতে। এই সকল রাশির সঙ্গে বিয়ে হয়ে আপনার দাম্পত্য (Marriage Life) সুখ বজায় থাকবে। 

মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি (Pisces)। এই রাশির অধিকর্তা হলেন বৃহস্পতি। মীন রাশির ছেলে-মেয়েরা খুবই সংবেদনশীল স্বভাবের হয়। এরা সৎ ও পরোপকারী হয়ে থাকে। এরা খুবই রোম্যান্টিক স্বভাবের হয়। এর দাম্পত্য জীবন খুব ভালো করে সামলে চলতে পারে।
 
মেষ রাশি
শাস্ত্র অনুসারে আপনি মেষ রাশির জাতক-জাতিকাকে বিয়ে করলে কখনোই দাম্পত্য জীবনে দুঃখ পাবেন না। এরা খুব অনুগত ও আবেগপ্রবণ হয়। এরা ভালো প্রেমিক হিসেবেও খ্যাত। এরা স্পষ্ট বক্তা হয়ে থাকে। তাছাড়াও বাস্তববাদী হয়। ফলে, যে কোনও পরিস্থিতি সহজে সামলে নিতে পারেন। এই রাশির ছেলে মেয়েরা, সম্পর্কের (Relation) প্রতি যত্নশীল হন। ফলে দাম্পত্য সুখ সব সময় বজায় থাকে।

বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সৎ ও অনুগত স্বভাবের হয় বৃষ রাশির জাতক জাতিকারা। এরা কঠোর পরিশ্রমী। এরা দাম্পত্য জীবন খুব ভালো করে সামলে চলতে পারেন। এদের স্থিতিশীল মানসিকতা সম্পর্কের উন্নতি ঘটায়। এরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীল হন।
 
কর্কট রাশি
প্রেম ও সম্পর্ক এই রাশির জীবনের প্রধান অগ্রাধিকার পায়। এরা সব ধরনের মধ্যে ভালোবাস খোঁজে। এরা ভালোবাসাকে অত্যন্ত মূল্য দেয়। এদের সম্পর্ক বা বিবাহিত জীবন খুবই ভালো কেটে থাকে। খুব অনুগত ও আবেগপ্রবণ হন এরা। এরা ভালো প্রেমিক হিসেবেও খ্যাত।

সিংহ রাশি
হাসি খুশি জীবন যাপন করতে পছন্দ করেন সিংহ রাশির ছেলে মেয়েরা। সিংহ রাশির ছেলে মেয়েদের মন খুবই ভালো হয়। আপনার পার্টনারের রাশি যদি সিংহ হয়, তাহলে আপনি দাম্পত্য সুখ লাভ করবেন। এরা দয়ালু, উদার স্বভাবের হয়। এরা মানুষকে অনুপ্রেরণা জোগায়। এরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীল হয়ে থাকেন। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর বিষয়ে বাড়িতে জানানোর সময় এসেছে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
জেনে নিন কীভাবে যত্ন নেবেন কয়েন প্ল্যান্টের, রইল সৌভাগ্য ফেরানোর গোপন