সুযোগ পেলেই ভাই-বোনদের থেকে আর্থিক সুবিধা চান, চিনে নিন এই চার রাশিকে

Published : Aug 05, 2022, 12:24 PM IST
সুযোগ পেলেই ভাই-বোনদের থেকে আর্থিক সুবিধা চান, চিনে নিন এই চার রাশিকে

সংক্ষিপ্ত

আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশির থেকে সাবধান থাকুন। এরা সব সময় ভাই বোনের থেকে আর্থিক সুবিধা নিতে চান। দেখে নিন তালিকায় আপনার ভাই কিংবা বোন আছেন কি না।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন এই সব রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। আর সে কারণের সকলের মানসিকতায় রয়েছে বিস্তর তফাত। সে কারণে কেউ পরিবারের কথা ভাবে, তো কেউ নিজের কথা। কেউ সকলকে সাহায্য করতে চান তো কেউ সকলের থেকে সুবিধা নিতে চান। কেউ পরোপকারী তো কেউ স্বার্থপর। তেমনই ব্যক্তির আচরণ ও স্বভাবেরও রয়েছে বিস্তর ফারাক। শাস্ত্র মতে, রাশির ভেদাভেদের কারণেই কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ নম্র তো কেউ চঞ্চল। আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশির থেকে সাবধান থাকুন। এরা সব সময় ভাই বোনের থেকে আর্থিক সুবিধা নিতে চান। দেখে নিন তালিকায় আপনার ভাই কিংবা বোন আছেন কি না।

মকর রাশি
রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এরা সব সময় ভাই বোনের থেকে আর্থিক সুবিধা নিতে চান। প্রয়োজন ছাড়াও আর্থিক সাহায্য চেয়ে থাকেন। বিপরীতে থাকা মানুষের সুবিধার কথা ভাবেন না। এরা উত্তরাধিকার সূত্রে পাওয়া কিংবা পারিবারিক ব্যবসায় লাভের অংশ নিয়ে অশান্তি করে থাকেন।  

মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। এরাও অনেকটা মকর রাশির মতো। এই রাশির ছেলে মেয়েরা সব সময় ভাই বোনের থেকে আর্থিক সুবিধা নিতে চান। ভাই বোনদের সঙ্গে এদের সম্পর্ক খুবই ভালো থাকে। তবে, এরা সব সময় আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ খোঁজেন। 

ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা ঋণ নিয়ে থাকেন। প্রয়োজন ছাড়াও টাকা ধার নেওয়া এদের স্বভাব। এরা ভাই বোনদের থেকে টাকার সুবিধা নেন। এরা এই প্রসঙ্গে কারও কথা ভাবেন না। সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করেন। এরা এমনিতে সৌভাগ্যবান হন। তবে, অর্থের প্রতি এদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে থাকে। সে কারণে এমন কান্ড ঘটিয়ে থাকেন এই রাশির ছেলে মেয়েরা। যাই হোক, চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েকে। ভাই-বোনদের থেকে আর্থিক সাহায্য নিতে চান এরা। 
 

আরও পড়ুন- রবিবার থেকে খুলবে ভাগ্য, আর্থিক বৃদ্ধি হবে এই চার রাশির জীবনে, দেখে নিন তালিকা

আরও পড়ুন- ছোট ভুলের জন্য বড় বিতর্কে জড়াতে পারেন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

আরও পড়ুন- আপনার রাশি বলে দেবে বিয়ে করার সঠিক বয়স, জেনে নিন

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রিতে ঘটবেএই রাশিগুলির সঙ্গে ঘটবে অলৌকিক ঘটনা! ডাবল জ্যাকপটের জন্য তৈরি হন!
Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল