শবযাত্রা দর্শণ করলে মেনে চলুন এই নিয়মগুলি, অন্যথায় হতে পারে মহাপাপ

Published : Oct 14, 2019, 10:13 AM IST
শবযাত্রা দর্শণ করলে মেনে চলুন এই নিয়মগুলি, অন্যথায় হতে পারে মহাপাপ

সংক্ষিপ্ত

প্রায়ই আমরা দেখতে পাই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্য সম্পন্ন করার জন্য বিভিন্ন ধর্মের এই শেষকৃত্যের ভিন্ন নিয়ম বা বিধি রয়েছে প্রতিটি ধর্মের ক্ষেত্রেই মৃতদেহের এই শেষকৃত্যে থাকে নিকট আত্মীয় বা পরিচিত ব্যক্তিরা বেশিরভাগ ধর্মের ক্ষেত্রেই তাই শেষকৃত্য কাজে যুক্ত থাকাকে পুণ্যলাভ বলে মনে করা হয়

রাস্তায় চালাফেরা করতে গিয়ে প্রায়ই আমরা দেখতে পাই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। এই দৃশ্য অতি সাধারণ ঘটনা।  বিভিন্ন ধর্মের এই শেষকৃত্যের ভিন্ন নিয়ম বা বিধি রয়েছে। তবে প্রতিটি ধর্মের ক্ষেত্রেই মৃতদেহের এই শেষকৃত্যে থাকে নিকট আত্মীয় বা পরিচিত ব্যক্তিরা। বেশিরভাগ ধর্মের ক্ষেত্রেই তাই শেষকৃত্য কাজে যুক্ত থাকাকে পুণ্যলাভ বলে মনে করা হয়। তাই যদি কখনও চলতি পথে মতৃদেহ নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য দেখতে পান, তবে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি। হিন্দুশাস্ত্র মতে মতৃদেহ দেখে এই নিয়মগুলি মেনে চললে পুণ্যলাভ হয়-

আরও পড়ুন- সংসারের লক্ষীলাভ আর শ্রীবৃদ্ধিতে স্থাপন করুন শ্রী যন্ত্রম

যদি কোনও ব্যক্তির শেষকৃত্যের সঙ্গী হতে পারেন তবে পুণ্যলাভ হয়।

শবযাত্রা দেখলে চেষ্টা করুন মৌন থাকার, কারণ মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপণ বা সম্মান জানানোর জন্য নীরব থাকাই উচিৎ। 

কখনও কোনও শবযাত্রার পথ কাটবেন না বা শবযাত্রা দেখে এড়িয়ে যাবেন না। এতে মহা পাপ হয়। 

আরও পড়ুন- কেন পদ্ম ফুলে বিরাজ করেন দেবী লক্ষ্মী, জেনে নিন এর কারণ

সম্ভব হলে শবযাত্রাকে নির্বিঘ্নে এগিয়ে যাওয়ায় সাহায্য করুন। 

শবযাত্রা দেখলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ঈশ্বরের কাছে তাঁৎ আত্মার জন্য শান্তি কামনা করুন।

শবদেহ দেখলে ঈষ্ট-দেবতা কে মনে মনে স্মরণ করুন।

রামচরিতমানস অনুসারে, মত্যুর পর মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য রামনাম জপ করুন। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীকে মনের কথা বলার সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!