ভাগ্যের তালা খুলতে শনিবার অশ্বত্থ গাছে বেঁধে আসুন এই বিশেষ সুতো, জেনে নিন কী করবেন

Published : Aug 06, 2022, 01:34 PM IST
ভাগ্যের তালা খুলতে শনিবার অশ্বত্থ গাছে বেঁধে আসুন এই বিশেষ সুতো, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

জ্যোতিষ শাস্ত্রে রয়েছে, একাধিক সমস্যা থেকে মুক্তির উপায়। নানা কারণে অনেকের জীবনেই বাধা আসে। আর্থিক সমস্যা, উন্নতিতে বাধা, পরিবারে অশান্তি থেকে স্বাস্থ্যহানী। অনেক সময় চারিদিক থেকে যেন সমস্যা ঘিরে ধরে। প্রায় সকলেই জীবনে এমন সমস্যা একাধিকবার সম্মুখীন হয়েছেন। এই সকল সমস্যা কাটিয়ে উঠতে জ্যোতিষ শাস্ত্রের ওপর ভরসা করতে পারেন।

আর্থিক অনটন, আর্থিক ক্ষতি, আর্থিক বাধা-র মতো সমস্যায় ভোগেন অনেকেই। অনেক সময় হাজার চেষ্টা করেও কেউ সাফল্য পান না। প্রচেষ্টার পরও মনষ্কামনা পূরণ হয় না। তেমনই অনেকের ভাগ্যে সুখ জোটে না। এমন অনেকেই আছেন যাদের ভাগ্যের দোষ অনেক কিছু থেকে বঞ্চিত হন। এছাড়া আছে নজর দোষ। নজর দোষের কারণে অনেকের জীবনে খাপার সময় চলতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নানা রকম টোটকা মেনে চলি। কখনও জ্যোতিষ মত মেনে নানা রকম টোটকা করি, তো কখনও ঘর রাখতে চাই বাস্তু মুক্ত। এই সমস্যা থেকে মুক্তি মিলবে তিন টোটকায়। জেনে নিন কী কী। 

সবুজ রঙের সুতো দিয়ে পালন করতে পারেন জ্যোতিষ টোটকা। সবুজ রঙের সুতোয় সাত গিঁট মেরে নিন। ‘ওম নমো গণপতে নমো’ মত্র উচ্চারণ করবেন গিঁট মারার সময়। এবার তার অশ্বত্থ গাছে বেঁধে দিন। শনিবার এই সুতো অশ্বত্থ গাছে নিজের মনস্কামনার কথা বলুন। তা পূরণ হবে। 

তেমনই তালা ও চাবির টোটকা পালন করতে পারেন। সবুজ সুতো দিয়ে মুড়ে ফেলুন একটি তালা। আর লাল সুতো দিয়ে বেঁধে নিন চাবি। এবার সেই তালা ও চাবি অশ্বত্থ গাছে নিচে রেখে আসুন। এতে আপনার ভাগ্যের তালা খুলে যাবে। তবে, শনিবার পালন করবেন এই বিশেষ টোটকা। মিলবে উপকার।  

কেউ আপনার ওপর তন্ত্র মন্ত্র করলে বা নজর লাগলে একটি বিশেষ টোটকা পালন করতে পারেন। রবিরার দিন এই টোটকা পালন করুন। এক্ষেত্রে এক মুঠো মুগ ডাল ও ১ মুঠো চাল একটি সবুজ রঙের কাপড়ের ওপর নিন। তা বেঁধে জলে ভাসিয়ে দিন। এতে আপনার জীবনে নজর লাগার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। 

জ্যোতিষ শাস্ত্রে রয়েছে, একাধিক সমস্যা থেকে মুক্তির উপায়। নানা কারণে অনেকের জীবনেই বাধা আসে। আর্থিক সমস্যা, উন্নতিতে বাধা, পরিবারে অশান্তি থেকে স্বাস্থ্যহানী। অনেক সময় চারিদিক থেকে যেন সমস্যা ঘিরে ধরে। প্রায় সকলেই জীবনে এমন সমস্যা একাধিকবার সম্মুখীন হয়েছেন। এই সকল সমস্যা কাটিয়ে উঠতে জ্যোতিষ শাস্ত্রের ওপর ভরসা করতে পারেন। শাস্ত্রে রয়েছে সকল সমস্যা থেকে মুক্তির উপায়। সঠিক ভাবে এই সকল টোটকা পালনে সমস্যা থেকে মিলবে মুক্তি।  
 

আরও পড়ুন- বিচ্ছেদের পর প্রাক্তনরা বুঝতে পারেন এদের মর্ম, বারে বারে Miss করেন এই রাশিদের

আরও পড়ুন- সম্পর্ক ভাঙতে নারাজ, প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এই চার রাশির ছেলে মেয়েরা

আরও পড়ুন- ভুল সিদ্ধান্ত সম্পর্কে ক্ষতি করতে পারে, দেখে নিন আজ কার প্রেম জীবন কেমন কাটবে

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল