পাঁচ ফুলের গন্ধেই বাড়িতে আসবে সুখ আর সমৃদ্ধি, জেনে নিন ফুলগুলি রাখার নিয়ম

Published : May 18, 2022, 07:41 PM IST
পাঁচ ফুলের গন্ধেই বাড়িতে আসবে সুখ আর সমৃদ্ধি, জেনে নিন ফুলগুলি রাখার নিয়ম

সংক্ষিপ্ত

পাঁচটি ফুল বাড়িতে রাখলে রীতিমত উপকার পাবেন।  বাড়িতে আসবে সুখ আর সমৃদ্ধি। তাহলে জেনে নিন বাড়িতে ফুল রাখার নিয়মগুলি।

ফুল সুন্দরের প্রতীক। আবার ফুল ভক্তি আর প্রবিত্রতার প্রতীক। বাস্তু অনুসারে এমন কয়েকটি ফুল রয়েছে যেগুলি আপনার জীবনে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসে। বাস্তুশাস্ত্র মতে ওই ফুলের গাছ বাড়িতে লাগালে খুব শুভ ফল পাওয়া যায়। গাছ যদি নাও লাগান তাহলেও মাঝেমধ্যে এই ফুলগুলি বাড়িতে এনে রাখতে পারেন। 

ফুলগুলি হলঃ 
পদ্মফুল- 
দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল পদ্ম। এই ফুল ছাড়া কখনও পুজো সম্পন্ন হতে পারে না। লক্ষ্মী দেবী যেহেতু ধনের দেবী তাই বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় এই ফুল বাড়িতে আনার সঙ্গে সঙ্গে সমৃদ্ধি বয়ে আসে। বাড়িতে যদি বাগান থাকে তাহলে তার উত্তর দিকে একটি ছোট্ট জলাশয় তৈরি করে পদ্মফুলের চাষ করতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে এমনি মাঝে মাঝে একটি পদ্মফুল ফুলদানিতে রাখতে পারেন। তাহলে জীবনে সমৃদ্ধি আসবে। এমনিতেই লক্ষ্মীপুজোর দিন এই ফুল  প্রায় প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসেন। 

চাঁপা ফুল-
এই ফুল দেখতে খুব সুন্দর। আর সুবাসও দারুণ। শিবঠাকুরের অত্যান্ত প্রিয় ফুলগুলির মধ্যে পড়ে এটি। বাড়িতে এই ফুল নিয়ে এলে এর সুবাসের মতই তা বাড়িতে সুখ ছড়িয়ে দেয়। হলুদ আর সাদা এই দুটি রঙের চাঁপা ফুল হয়। যদি বাড়িতে গাছ লাগান তাহলে অবশ্যই দক্ষিণ দিকে লাগাবেন। 

গোলাপ ফুল- 
ভগবান গণেশ আর মা কালীর অত্যান্ত প্রিয় ফুল এটি। গোলাপের গন্ধ দারুণ। বিয়ের মত শুভকাজ গোলাপ ছাড়া সম্পন্ন হয় না। বাস্তুমতে মনে করা হয় গোলাপের গন্ধ বাড়িতে গণেশ আর মা কালীর আশীর্বাদ নিয়ে আসে। তাই এই ফুল সুখ আর সমৃদ্ধি আর প্রেমের প্রতীক। মনে করা হয় পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বাড়িতে গোলাপ রাখতেই পারেন। বাগানের উত্তর বা দক্ষিণ দিকে এই গাছ রাখতে পারেন। গোলাপ বাড়িতে থাকলে সূর্যদেবের আশীর্বাদও পাওয়া যায়। 

গাঁদা ফুল- 
গাঁদা ফুল একাধিক শুভকাজে ব্যবহার করা হয়। এই ফুল সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই ফুল গাছটি বাড়ির উত্তর পূর্ব কোনে লাগেতে পারেন। পুজোর কাজেও গাঁদার ব্যবহার করতে পারেন। 

গন্ধরাজ- 
শিবঠাকুরের পছন্দের ফুল। এই ফুলের গন্ধদারুণ।  এই ফুল বাড়িতে প্রেমের আমেজ নিয়ে আসে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে।  বাড়ির দক্ষিণ দিকে এই ফুলের গাছ লাগাতে পারেন। এমনিতেও এই ফুল ঘরে রাখতে পারেন। অনেকে বলে এই ফুল নেগেটিভ এনার্জি দূর করতে পারে । 

মনে রাখবেন ফুল শুধুমাত্র ধর্মীয় কাজ আর অন্দরসজ্জার জন্যই ব্যবহার করা হয় এমনটা নয়। অনেক ফুলের ঔষধিগুণ রয়েছে। পুজোর পাশাপাশি বিয়েসহ বিশেষ অনুষ্ঠানেও ফুলের ব্যবহার হয়। ফুলের ব্যবহারের অর্থই হল বাড়ির পরিবেশকে প্রবিত্র করে তোলা। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

২০২৬ এর ২রা মার্চ থেকে বদলাবে এই ৪টি রাশির ভাগ্য, জেনে নিন তালিকায় কে কে
Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল