
তাড়াহুড়োয় বাথরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করতে ভুলে যান? "এ আর এমন কী" ভেবে বিষয়টাকে একদমই গুরুত্ব দেন না? কিন্তু জানেন কি, বাস্তুশাস্ত্র বলছে এই ছোট্ট অভ্যাসটাই আপনার সংসারের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বাথরুমকে বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রধান উৎস হিসেবে ধরা হয়। আর সেই দরজা যদি খোলা থাকে, তাহলে সেই নেগেটিভিটি খুব সহজেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া, মানসিক অশান্তি বাড়ে। কাজে বারবার বাধা আসে এবং কিছুতেই মন শান্তিতে থাকে না। বাড়িতে পজিটিভ এনার্জি ঢোকার রাস্তাই বন্ধ হয়ে যায়।
শুধু তাই নয়, এর প্রভাব সরাসরি পড়ে আপনার পকেটেও। বাস্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে, খোলা বাথরুমের দরজা দিয়ে নাকি বাড়ির "লক্ষ্মী" বেরিয়ে যায়। এর অর্থ হল আর্থিক ক্ষতি। হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়া, হাতে টাকা না থাকা, ব্যবসায় লোকসান বা চাকরিতে উন্নতিতে বাধা- এই সব কিছুর পেছনে এই কারণটাও লুকিয়ে থাকতে পারে। যে টাকাটা আপনি সঞ্চয় করতে চাইছেন, সেটাও যেন কিছুতেই থেকে না।
স্বাস্থ্যের দিক থেকেও বিষয়টা মারাত্মক। বাথরুম থেকে সবসময় জীবাণু, ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ বের হতে থাকে। দরজা খোলা থাকলে সেই দূষিত বাতাস সোজা আপনার রান্নাঘর এবং বেডরুমে চলে আসে। এর ফলে বাড়ির লোকের ঘন ঘন জ্বর, পেটের সমস্যা, স্কিনে অ্যালার্জি এবং শ্বাসকষ্টের মতো অসুখ লেগেই থাকে। ডাক্তার দেখিয়েও রোগ সারছে না, এর পেছনে এই অভ্যাসটাও দায়ী হতে পারে।
এমনকি স্বামী-স্ত্রীর সম্পর্কেও এর প্রভাব পড়ে। বাস্তু মতে বাথরুমের নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি আঘাত করে সম্পর্কে। এর ফলে অকারণে সন্দেহ, কথা-কাটাকাটি এবং একে অপরকে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। সংসারে শান্তি নষ্ট হয়ে যায়। সাথে দরজা খোলা থাকলে তেলাপোকা, মশা, আরশোলার মতো পোকা-মাকড়ও সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। আর বাথরুমের বাজে গন্ধ গোটা ফ্ল্যাটে ছড়িয়ে গেলে অতিথিদের সামনে লজ্জায়ও পড়তে হয়।
তাহলে উপায় কী? উপায় খুবই সহজ। প্রথমেই অভ্যাসটা বদলান। বাথরুম ব্যবহারের পরেই দরজাটা বন্ধ করে দিন। সপ্তাহে দুই দিন ফিনাইল বা ডেটল দিয়ে বাথরুম ভালো করে পরিষ্কার করুন এবং এক্সস্ট ফ্যান চালিয়ে শুকনো রাখুন। আর বাস্তু মতে যদি দরজায় একটা পাতলা পর্দা টাঙিয়ে দিতে পারেন, তাহলে নেগেটিভ এনার্জি অনেকটাই আটকে যাবে।
সবশেষে একটাই কথা বাথরুমের দরজা বন্ধ করা শুধু ভদ্রতা বা প্রাইভেসির জন্য নয়। এটা আপনার সংসারের সুখ, শান্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধি ধরে রাখার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়।