- Home
- Astrology
- Surya Gochar 2026: কন্যা রাশিতে সূর্যের গোচর! সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে ভাগ্য চমকাবে ৪ রাশির, তালিকায় কে কে?
Surya Gochar 2026: কন্যা রাশিতে সূর্যের গোচর! সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে ভাগ্য চমকাবে ৪ রাশির, তালিকায় কে কে?
আগামী ১৭ তারিখ সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহের সঞ্চারের ফলে মিথুন, সিংহ, কন্যা ও মকর—এই চার রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির শুভ যোগ তৈরি হচ্ছে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবকে আত্মা, পিতা, সামাজিক প্রতিষ্ঠা, নেতৃত্ব ও সরকারি ক্ষেত্রে সাফল্যের প্রধান কারক গ্রহ হিসেবে গণ্য করা হয়। আগামী ১৭ তারিখ সূর্যদেব নিজ রাশি সিংহ ছেড়ে বন্ধু গ্রহ বুধের রাশি কন্যায় প্রবেশ করতে চলেছেন। এতে ভাগ্য বদল হতে চলেছে চার রাশির। দেখে নিন তালিকায় কে কে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কন্যা রাশিতে সূর্যের গোচর সুখ, সমৃদ্ধি ও পারিবারিক ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে। আপনি নতুন গাড়ি বা প্রপার্টি কেনার কথা ভাবতে পারেন। শুভ যোগ তৈরি হচ্ছে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পাবেন। আপনার কাজের প্রশংসা করবে সকলে। আয়ের নতুন উৎস তৈরি হবে এই সময়। আর্থিক সংকট কেটে যাবে।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ হলেও স্বয়ং সূর্যদেব। নিজের রাশিছেড়ে দ্বিতীয় ভাব বা ধনভাবে সূর্যের এই গোচর সিংহ রাশির জন্য উপকারী। আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সমাজে মান সম্মান বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির লগ্ন বা প্রথম ভাবে সূর্যদেবে এই সঞ্চার ঘটবে। নিজের রাশিতে সূর্যের আগম জাতকদের আত্মবিশ্বাস বাড়াবে। সরকারি ক্ষেত্রে বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য বা সম্মান পেতে পারেন। মানসিকভাবে এই সময় ইতিবাচক বোধ করবেন।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জন্য নবম বা ভাগ্যভাবে সূর্যের এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। দূরবর্তী যাত্রা বা কাজের সূত্রে ভ্রমণের মাধ্যমে সময় কাটবে। এই সময় আর্থিক লাভ হতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। গুরুজনদের সঙ্গে সম্পর্কে হবে উন্নতি।

