ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

Published : Jun 19, 2022, 08:14 AM IST
ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস আষাঢ়। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের তৃতীয় মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের চতুর্থ মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আষাঢ় মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

মিথুন রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতকরা কখনও কুটিল, কখনও সরল। এই রাশির মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। এরা কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। এই রাশির ব্যক্তিদের উপর সেই ভাবে প্রতিফলিত হয়। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থিরমনা এবং নরম গরম ভাবযুক্ত। একই সঙ্গে কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। এরা কখনও বিশ্বাস করে তো কখনও সন্দেহ করে। বালকের মতোই এর কার্যকরিতা। এরা চিন্তাশীল কিন্তু কথা বেশি বলে। এদের প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগে ও তোষামোদ প্রিয়। কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সব সময় ঠিক করতে পারে না। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য, কিন্তু এরা কাজ পাগল। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

আরও পড়ুন-  এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন, জুন মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


মিথুন রাশির উপর আষাঢ় মাসের প্রভাব কেমন থাকবে -
আষাঢ় মাসে মিথুন রাশির সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। তবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। এই মাসে মিথুন রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। তবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। বিদেশে থাকা পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল