কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর

Published : Jun 26, 2022, 07:55 AM IST
কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস আষাঢ়। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের তৃতীয় মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের নবম মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আষাঢ় মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

ধনু রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। এদের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এরা ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। বন্ধু সংখ্যা একটু কম। মধ্য জীবনের পর থেকে আর্থিক অবস্থা ভাল হতে থাকে। এদের এরা দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। এদের অর্থ ভাগ্য খুব ভাল নয়। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

আরও পড়ুন-  সারা মাসে অর্থাভাবে কাটতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর


ধনু রাশির উপর আষাঢ় মাসের প্রভাব কেমন থাকবে -
আষাঢ় মাসে ধনু রাশির এই মাসে কোনও ভুলের জন্য মন কষ্ট পাবেন। বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। এর অর্থ হল হঠাৎ করে আপনার হাতে এই মাসে অনেক টাকা আসতে পারে। তবে সব কিছু ছাপিয়ে হঠাৎ করেই আর্থিক উন্নতির যোগ। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কাজের চাপে মাসের শেষের দিকে অসুস্থ হতে পারেন। সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল