এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর

Published : Aug 07, 2022, 09:20 AM IST
এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের অষ্টম মাস অগাষ্ট। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

ইংরেজি বছরের অষ্টম মাস অগাষ্ট। আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম মাস। এ মাসে মোট ৩১ দিন। সম্রাট আউগুস্তুস ছিলেন রোমান সাম্রাজ্যের পঞ্চম সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। এই রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নামকরণ করা হয় আগস্ট।

সিংহ রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারীর সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। তবে জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই মাসে ব্যবসায় নতুন চাহিদা বৃদ্ধি পাবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশি

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর


অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে-
অগাষ্ট মাসে সিংহ রাশির সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। মনে বিষন্নভাব বাড়তে পারে। সামাজিক সম্মান লাভ করতে পারেন। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল