এই মাসে চাকুরীজীবীদের জন্য ভালো সময়, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর

Published : Aug 10, 2022, 08:00 AM IST
এই মাসে চাকুরীজীবীদের জন্য ভালো সময়, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের অষ্টম মাস অগাষ্ট। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের অষ্টম মাস অগাষ্ট। আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম মাস। এ মাসে মোট ৩১ দিন। সম্রাট আউগুস্তুস ছিলেন রোমান সাম্রাজ্যের অষ্টম সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। এই রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নামকরণ করা হয় আগস্ট।

বৃশ্চিক রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে হবে। এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। মঙ্গল প্রধান লোক প্রায়ই স্বেচ্ছাচারি, প্রভুত্বকামী হয়ে থাকে। এরা প্রায়ই প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়। মঙ্গল হঠাৎ কিছু পাওয়ার আশা করা তার পক্ষে উচিৎ নয়। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। নিজের মতে চলতে ভালবাসে। তবে জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই মাসে ব্যবসায় নতুন চাহিদা বৃদ্ধি পাবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশি

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর


অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে-
অগাষ্ট মাসে বৃশ্চিক রাশির অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহন করতে হতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল