এই মাসে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর

Published : Aug 08, 2022, 07:40 AM IST
এই মাসে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের অষ্টম মাস অগাষ্ট। পাশাপাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

ইংরেজি বছরের অষ্টম মাস অগাষ্ট। আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম মাস। এ মাসে মোট ৩১ দিন। সম্রাট আউগুস্তুস ছিলেন রোমান সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। এই রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নামকরণ করা হয় আগস্ট।

কন্যা রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। ব্যবসায়ী, প্রচারকর্তা, ওকালতি, এজেন্ট, জ্যোতিষী ইত্যাদি শুরু করলে জীবনে অবশ্যই উন্নতি করবে। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। বুধ প্রধান ব্যক্তি উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়।  এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরা একা থাকতে পছন্দ করেন না। মনের দু’টি পরপর বিপরীত ভাবের জন্য প্রায়ই উন্নতিতে বাধা আসে। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত ইত্যাদিতে উন্নতির যোগ বেশি।  মন দৃঢ় রাখতে পারলে জীবন খুব সুখকর হবে। একা স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি হয়। এরা সকলের জন্য চিন্তা করেন। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের ষষ্ঠ মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই মাসে ব্যবসায় নতুন চাহিদা বৃদ্ধি পাবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশি

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর


অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে-
অগাষ্ট মাসে কন্যা রাশির বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল