Weekly Predictions Baba Vanga: বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। ২৩ থেকে ২৯ মার্চের মধ্যে তিনি কয়েকটি রাশির জাতকদের জন্য দারুণ সুখবর দিয়েছেন। বাবা ভাঙ্গার পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে পাঁচটি রাশির জাতকদের ভাগ্য চমকাতে চলেছে।
২৩ থেকে ২৯ মার্চ ৫ রাশির জাতক আর জাতিকাদের আর্থিক সমস্যা পুরোপুরি মিটে যাবে। তেমনই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। দেখুন এই সাত দিনে কাদের আর্থিক সমস্যা দূর হয়ে হাতে আসতে প্রচুর টাকা।
26
মেষ রাশি
এই সপ্তাহে আপনার স্বপ্ন সত্যি হতে পারে। বাড়ি বা ফ্ল্যাট কেনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মানুষের সঙ্গে আলাপ আপনার জীবনে উন্নতি আনবে। চাকরিপ্রার্থীরা সুখবর পাবেন। নবরাত্রির কারণে ব্যবসায়ীরা ভালো লাভ করবেন।
36
সিংহ রাশি
পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। আপনার মনে ইতিবাচক চিন্তাভাবনা বাড়বে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায় উন্নতির ফলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা একেবারে সঠিক।
46
মিথুন রাশি
আপনার আটকে থাকা টাকা ফেরত আসবে। পুরনো সমস্যা থেকে মুক্তি মিলবে। অসুস্থ থাকলে শরীর সেরে উঠবে। অফিসে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। খরচ কমায় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
56
মকর রাশি
এই সময়টা আপনার জন্য চমৎকার কাটবে। প্রিয়জনকে মনের কথা জানাতে পারেন। বিনিয়োগের জন্য এই সপ্তাহটি বেশ অনুকূল। বন্ধুদের মাধ্যমে কাজের খবর পেতে পারেন। আইনি জটিলতা থেকে মুক্তি মিলবে। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে।
66
তুলা রাশি
আপনার কাজের ধরনে পরিবর্তন আসবে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের জোরে আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.