বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 16, 2022, 11:46 AM IST
বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস বৈশাখ। পাশাপাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মেষরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এরা অত্যন্ত বন্ধুবৎসল। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। মেষ রাশির জাতক-জাতিকাদের কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

বৈশাখ মাস মেষ রাশির কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে, তবে আপনি চাইলে তা সহজেই সামলে নিতে পারবেন। মাসের প্রথম দিকে শারীরিক সমস্যা ও তার জন্য ব্যয় হতে পারে। পুরনো কোনও অশান্তি মিটে যেতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য সামান্য আইনি ঝামেলা থাকলেও তা দ্রুত মিটে যাবে। এই মাসে আঘাত লাগার আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। বাড়িতে নতুন অতিথি আসার যোগ রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। সন্তানের বিষয়ে আপনি কোনও সিদ্ধান্ত এই মাসে নিতে পারবেন না। অপর কাউকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন। বেকারদের নতুন কোনও কাজের সুযোগ মিলতে পারে। অতিরিক্ত আয় করার জন্য বিপদে পড়তে হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। বসায় উন্নতির যোগ রয়েছে। 

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল