বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 18, 2022, 08:38 AM IST
বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস বৈশাখ। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মিথুনরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।
রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
বৈশাখ মাস মিথুন রাশির সহকর্মীদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। এই মাসে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। চঞ্চলতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে কাজে সমস্যা হতে পারে। প্রিয় ব্যক্তির থেকে আঘাতের যোগ আসতে পারে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। গুরুজনদের জন্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন। মানসিক সমস্যা কোনও কারণে বৃদ্ধি পেতে পারে। বন্ধুর ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে বারতি আয় কম হবে। 
 

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল