বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 25, 2022, 08:41 AM IST
বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস বৈশাখ। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস ধনুরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

ধনু রাশির ব্যক্তিত্ব

রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। এদের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এরা প্রচণ্ড পরিশ্রমী হওয়ায় অবস্থা পাল্টে যায়। এরা ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। এরা দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। এদের অর্থ ভাগ্য খুব ভাল নয়। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। বিষয় সম্পত্তিতে আসক্তি কম। বন্ধু সংখ্যা একটু কম। মধ্য জীবনের পর থেকে আর্থিক অবস্থা ভাল হতে থাকে। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কেন উৎযাপন করা হয় অক্ষয় তৃতীয়া, জেনে নিন বিশেষ এই দিনের তাৎপর্য

আরও পড়ুন- ২৫ এপ্রিল রাশি পরিবর্তন করছে বুধ ৩ রাশির অত্যন্ত শুভ এই যোগ, বাকি ৯ রাশি গ্রহ দোষ কাটাতে মেনে চলুন এই নিয়ম

আরও পড়ুন- বাংলা বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


ধনু রাশির উপর ফেব্রুয়ারি মাসের প্রভাব 

বৈশাখ মাস ধনু রাশির মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। হঠাৎ করে আপনার হাতে এই মাসে অনেক টাকা আসতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেতে পারেন। সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সব কিছু ছাপিয়ে হঠাৎ করেই আর্থিক উন্নতির যোগ।  বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। কাজের চাপে মাসের শেষের দিকে অসুস্থ হতে পারেন। এই মাসে কোনও ভুলের জন্য মন কষ্ট পাবেন। তবে বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল