এই চারটি কারণে মেষ রাশির সঙ্গে ধনু রাশির সম্পর্ক হয় মজবুত, জেনে নিন কী কী

Published : Apr 01, 2022, 06:07 PM IST
এই চারটি কারণে মেষ রাশির সঙ্গে ধনু রাশির সম্পর্ক হয় মজবুত, জেনে নিন কী কী

সংক্ষিপ্ত

জ্যোতিষ মতে, সঠিক রাশির সঙ্গে বিবাহে পাওয়া যায় দাম্পত্য সুখ। এমনকী সম্পর্ক পোক্ত হয় সঠিকা রাশির সঙ্গে সম্পর্ক গঠনে। আজ রইল মেষ রাশির কথা। মেষ রাশির সঙ্গে ধনু রাশির মিল হয় বিস্তর। জেনে নিন ঠিক কোন কোন কারণে এই দুই রাশির সম্পর্ক এত মজবুত হয়। 

জ্যোতিষ মতে, সঠিক রাশির সঙ্গে বিবাহে পাওয়া যায় দাম্পত্য সুখ। এমনকী সম্পর্ক পোক্ত হয় সঠিকা রাশির সঙ্গে সম্পর্ক গঠনে। আজ রইল মেষ রাশির কথা। মেষ রাশির সঙ্গে ধনু রাশির মিল হয় বিস্তর। জেনে নিন ঠিক কোন কোন কারণে এই দুই রাশির সম্পর্ক এত মজবুত হয়। 

এই দুই রাশির মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস খুব ভালো থাকে। এরা দুজনের কাছেই সততা গুরুত্ব পায়। সে কারণে, কেউ কাউকে মিথ্যা বলে না। ফলে, দুজনের সম্পর্কে সহজে অবিশ্বাসের জায়গা তৈরি হয় না। এই কারণে মেষ রাশির সঙ্গে সব থেকে বেশি মিল হয় ধনু রাশির।

এরা দুজনই স্বাধীনচেতা মানসিকতার। সে কারণে একে অন্যের আবেগকে বুঝতে পারে। দুজনের মানসিকতা এক হওয়ার জন্য কেউ কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। তাই এদের সম্পর্কে অবিশ্বাস, সন্দেহের তেমন কোনও জায়গা নেই। ফলে, সহজে ভাঙে না মেষ ও ধনু রাশির সম্পর্ক। 

মেষ ও ধনু রাশি উভয়ই বুদ্ধিজীবী মানসিকতার অধিকারী। যে কারণে সহজে এরা নিজের মানের ভাবনা অন্যকে জানাতে পারে। এরা একে অন্যের সঙ্গ ভালোভাবে উপভোগ করে থাকেন। সে কারণে এদের সম্পর্ক মজবুত হয়। এদের বিয়ে ও প্রেম দুটোই সুখের হয়। 

ধনু ও মেষ রাশি উভয়ই মন খোলা স্বভাবের। সে কারণে এরা সহজে মেলামেশা করতে পারে। এরা দুজনই স্পষ্ট বক্তা। মনের কথা মনে রাখেন না। ফলে, একে অন্যকে বুঝতে তেমন সমস্যা হয় না। যে কারণে এদের বন্ডিং সহজে মজবুত হয়। ফলে, ধনু রাশির সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। মেষ ও ধনু সম্পর্ক বেশ মজবুত হয়। 

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ২১ মার্চ থেকে ২০ এপ্রিল অর্থাৎ ৮ চৈত্র থেকে ৭ বৈশাখ সময়ের মধ্যে যারা জন্মেছেন তারা মূলত মেষ রাশির অন্তর্গত। আপনার রাশি মেষ হলে, কোনও শুভ কাজে যাওয়ার সময় সঙ্গে রাখতে পারেন লাল রঙের দ্রব্য। এই রাশির জন্য লাল রঙ শুভ। এদের শুভ দিন হল মঙ্গলবার। শুভ সংখ্যা ১৬। জ্যোতিষ মতে, মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের মনের মিল খুব হয়। সে কারণে এদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সহজে তৈরি হয়। 

আরও পড়ুন- শুক্রবার এই ছোট্ট কাজ করলেই হতে পারে বিরাট অঙ্কের অর্থলাভ, মা লক্ষ্মীর কৃপায় বাড়বে ধন-সম্পত্তি

আরও পড়ুন- এই চার রাশিকে চিনে নিন, এরা সব সময় মনে করেন ভালোবাসা এদের জীবনে আসতেই পারে না

আরও পড়ুন- পুরনো প্রেম ফিরে আসতে পারে এই দুই রাশির জীবনে, দেখে নিন আজ কার প্রেম ভাগ্য কেমন কাটবে
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Ajker Rashifal: সম্পত্তি সংক্রান্ত কিছুতে লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল