Numerology Prediction: জেনে নিন সংখ্যাতত্ত্বের বিচারে ১৯ ডিসেম্বর দিনটি কেমন, কোন ক্ষেত্রে মিলবে শুভ ফল

Published : Dec 19, 2021, 09:20 AM ISTUpdated : Dec 19, 2021, 09:22 AM IST
Numerology Prediction: জেনে নিন সংখ্যাতত্ত্বের বিচারে ১৯ ডিসেম্বর দিনটি কেমন, কোন ক্ষেত্রে মিলবে শুভ ফল

সংক্ষিপ্ত

১৯ নম্বর সূর্য (Sun) ও মঙ্গল দ্বারা শাসিত। আধ্যাত্মিক দিক দিয়ে দিনিট শুভ মনে করা হয়। সংখ্যা ১ ও ৯ উভয়ই ইতিবাচক(Positive) প্রভাব ফেলে। আজকের ভাগ্যাঙ্ক সংখ্যা ৯ (১৯+১২+২+০+২+১=৩৬=৩+৬=৯), মঙ্গল দ্বারা শাসিত।

সংখ্যাতত্ত্বের (Numerology) বিচারে জানা যায় মানুষের ভূত, ভবিষ্যত, বর্তমান প্রসঙ্গে। মানুষের জন্ম তারিখ বলে দেয়, তার ভবিষ্যত প্রসঙ্গে। এমনকী, আজকের দিন কেমন কাটবে, তা জানা সম্ভব সংখ্যাতত্ত্বের বিচারে। জ্যোতিষ(Astrology) শাস্ত্রে সংখ্যাতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সংখ্যারতত্ত্বের বিচারে জেনে নিন আজকের দিনটি কেমন। আজ ১৯ ডিসেম্বর, ২০২১। ১৯ নম্বর সূর্য (Sun) ও মঙ্গল দ্বারা শাসিত। আধ্যাত্মিক দিক দিয়ে দিনিট শুভ মনে করা হয়। সংখ্যা ১ ও ৯ উভয়ই ইতিবাচক(Positive) প্রভাব ফেলে। আজকের ভাগ্যাঙ্ক সংখ্যা ৯ (১৯+১২+২+০+২+১=৩৬=৩+৬=৯), মঙ্গল দ্বারা শাসিত। সংখ্যা ৩, ২ ও ৯ নম্বর ১-এর সহযোগী এবং সূর্য, চন্দ্র ও বৃহস্পতি একটি ঘনিষ্ঠ বন্ধন ভাগ করে নেয়। সূর্য ও শনি একত্রিত হয় না।  জেনে নিন সংখ্যাতত্ত্বের বিচারে আজকের দিন কেমন। 

১, ১০, ১৯ ও ২৮ তারিখ জন্মগ্রহণ করলে লাকি নম্বর (Lucky Number) ৯। সূর্য ও মঙ্গল আজ ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে সফল হবেন। ২, ১১, ২০, ২৯ তারিখ জন্ম হলে লাকি নম্বর ১। মঙ্গল ব্যবসায় (Business) সমস্যা সৃষ্টি করতে পারে। ২ ও ৯ নম্বরের গুণে ব্যবসায় মুনাফা অর্জন করবেন। ৩, ১২, ২১, ৩০ তারিখ জন্ম হলে লাকি নম্বর ১। গুরু ও সূর্য আপনার চাকরিতে (Job) পদোন্নতি ঘটাবে। ১ ও ৯ নম্বর ব্যবসায় উন্নতি করতে সাহায্য করবে। 

৪, ১৩, ২২ ও ৩১ তারিখ জন্ম হলে লাকি নম্বর ৫। আজ ব্যাঙ্ক (Bank) ও মিডিয়া (Media) সেক্টরে কর্মরত ব্যক্তিদের উন্নতি ঘটবে। ব্যবসায় মুনাফা অর্জন করবেন। ৫, ১৪ ও ২৩ তারিখ জন্ম হলে আপনার লাকি নম্বর ৬। আজ ব্যবসায় মুনাফা লাভ করবেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ঘটবে। ৬, ১৫, ২৪ তারিখ জন্ম হলে আপনার লাকি নম্বর ৫। শুক্র ও মঙ্গল কতৃক ব্যবসায় উন্নতি ঘটবে। আজ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। 

আরও পড়ুন: কেন পালিত হয় অখুরট সংকষ্টী গণেশ চতুর্থী, জেনে নিন পুজোর নিয়ম

আরও পড়ুন: Daily Horoscope: রবিবার ৪ রাশির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, দেখে নিন আজকের রাশিফল

৭, ১৬ ও ২৫ তারিখ জন্ম হলে লাকি নম্বর ৮। আজ কাজের অগ্রগতি ঘটবে। আজ কেতু ও মঙ্গলের জন্য ব্যবসায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। ৮, ১৭ ও ২৬ তারিখ জন্ম হলে লাকি নম্বর ৫। শনি ও মঙ্গল আজ সহায় হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে। ব্যবসায় লাভ হবে। ৯, ১৮ ও ২৭ তারিখ জন্ম হলে আপনার লাকি নম্বর ১। সূর্য ও মঙ্গল ব্যবসায় (Business) উন্নতি করবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহায়তা পাবেন। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল