Astrology News: বছরের শেষ মাস কেমন কাটবে মীন রাশির, জেনে নিন

Published : Dec 14, 2021, 09:03 AM IST
Astrology News: বছরের শেষ মাস কেমন কাটবে মীন রাশির, জেনে নিন

সংক্ষিপ্ত

বছরের দ্বাদশ এবং শেষ মাস ডিসেম্বর। কেমন কাটবে এই মাস! পাশাপাশি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। জেনে নিন ডিসেম্বর মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে।  

জ্যোতিষশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য গণনা করে। যারা এরূপে ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষ। যিনি জ্যোতিষশাস্ত্রের চর্চা করেন, তিনি জ্যোতিষী নামে পরিচিত। আধুনিককালের জ্যোতিষীগণ প্রতীকের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে থাকেন। এছাড়াও এটি এক ধরনের কলাশাস্ত্র বা ভবিষ্যৎকথন হিসেবে পরিচিত। বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। 

রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেক বার বিপদে পড়তে হয়। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। বন্ধুদের বেশির ভাগই হয় খল, দুষ্ট ও ধড়িবাজ প্রকৃতির। এরা প্রেমের ক্ষেত্রে অসফল কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়। এরা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হয়। এদের ভাগ্যে অনেক বাধা আসবে এবং সে সব সহজে দূর হবে না। প্রতিভা যথেষ্ট কিন্তু মানসিক অস্থিরতার জন্য ঠিকমতো বিকশিত হয় না। আর সেই অর্থে আনন্দে জীবন কাটানো। এদের জীবনে একটাই লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা বিপরীত হয়। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
ডিসেম্বর মাসে মীন রাশির কোনও মহিলার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই মাসে অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- গাড়ি-কে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে, গাড়িতে বাস্তুমতে রাখুন এই জিনিসগুলি

আরও পড়ুন: Vastu Tips: ভুলেও এই দেওয়ালে ঘড়ি লাগাবেন না, বাস্তু ভুলে সম্মুখীন হতে পারে একাধিক ক্ষতির

আরও পড়ুন: Vastu Tips: মনসংযোগ বাড়াতে নির্দিষ্ট দিকে পড়ার টেবিল রাখুন, জেনে নিন কোন দিকে রাখা শুভ

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল