কর্মজীবনে উন্নতির জন্য মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি, কাটিয়ে উঠুন বাধা

Published : May 14, 2020, 11:27 AM ISTUpdated : May 14, 2020, 01:00 PM IST
কর্মজীবনে উন্নতির জন্য মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি, কাটিয়ে উঠুন বাধা

সংক্ষিপ্ত

ভাগ্য অনুযায়ী অনেক ব্যক্তিকেই জীবনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেকেই আছেন যারা খুব সহজেই সকল বাধা বিপত্তি সহজেই অতিক্রম করে সফল হয়েছেন বহু বাধা বিপত্তি অতিক্রম করে জীবনে সফলতা অর্জন করতে হয় অনেক মানুষকেই রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে

জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী অনেক ব্যক্তিকেই জীবনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। প্রতিটি মানুষকেই বহু বাধা বিপত্তি অতিক্রম করে জীবনে সফলতা অর্জন করতে হয়। প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না এমন প্রচুর মানুষ আছেন। আবার অনেকেই আছেন যারা খুব সহজেই সকল বাধা বিপত্তি সহজেই অতিক্রম করে সফল হয়েছেন। জ্যোতিষশাস্ত্র মতে, তাই চাকরিতে উন্নতি পাওয়ার জন্য রয়েছে কিছু ঘরোয়া প্রতিকার।

আরও পড়ুন- এই দিনেই মহাদেবের ক্রোধের ফলে জন্ম হয় কালভৈরব এর, জেনে নিন এই গুরুত্বপূর্ণ তিথির বৈশিষ্ট্য

বুধ গ্রহের কারণে সমস্যার সৃষ্টি হলে সাধ্য মতো রুপোর গয়না দান করতে হবে। তবে কর্মক্ষেত্রে বাধা সহজেই কেটে যাবে। যদি কেতুর প্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হয় তবে কালো কুকুর-কে খাওয়ালে সেই দোষ কেটে যায়  বলে মনে করা হয়। চন্দ্রের কুপ্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হলে, দুধ ও গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন প্রতিদিন। সমস্যা অনেক কেটে যাবে।

আরও পড়ুন- মে মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, দেখে নিন

শুক্র গ্রহের সমস্যার ফলে যদি চাকরিতে সমস্যার সৃষ্টি হয় তাহলে কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে তবে বাইরে যান। যদি শনি গ্রহের প্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হয়, তাহলে দুঃস্থ মানুষকে দান করুন, সমস্যা কেটে যাবে। যদি বৃহস্পতির প্রভাব চাকরির ক্ষেত্রে পড়ে, তাহলে গরুকে খাওয়াক খাওয়ালে গ্রহের কুপ্রভাব কেটে যায়।রাহুর অশুভ প্রভাবে যদি চাকরির উন্নতিতে বাধা হয় তাহলে আটার তৈরি কোনও খাওয়ার মাছকে খাওয়ালে, দোষ কেটে যায়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল