২০২৬ সালের গণেশ চতুর্থী পালিত হবে ১৪ সেপ্টেম্বর, সোমবার। পঞ্জিকা অনুসারে, এই বিশেষ দিনটি কন্যা, মিথুন, কুম্ভ এবং মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। গণেশের কৃপায় এই চার রাশির জাতকরা চাকরি, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে বিশেষ সাফল্য লাভ করবেন।
বিঘ্ন বিনাশক গণেশের আগমনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে ২০২৬ সালে গণেশ চতুর্থীর তারিখ নিয়ে অনেকের মধ্যেই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের গণেশ চতুর্থী পালিত হবে ১৪ সেপ্টেম্বর, সোমবার। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উদযাপিত হয়। এই দিনটিকে ভগবান গণেশের জন্মদিন হিসেবে ভক্তিভরে পালন করা হয় এবং বাড়ি ও সর্বজনীন মণ্ডপে গণেশের মূর্তি স্থাপন করা হয়।
26
এ বছর গণেশ চতুর্থীর তারিখ নিয়ে বিভ্রান্তির কারণ হল চতুর্থী তিথিটি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পঞ্জিকা অনুসারে, চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর সকাল ৭:০৬ মিনিটে এবং শেষ হচ্ছে ১৫ সেপ্টেম্বর সকাল ৭:৪৪ মিনিটে। এই বিশেষ দিনে ভাগ্য খুলবে চার রাশির। শাস্ত্র মতে, এবছরের গণেশ পুজো চার রাশির জন্য সুখবর নিয়ে আসবে। দেখে নিন তালিকায় কে কে।
36
কন্যা রাশি
বিঘ্ন বিনাশক গণেশের আশীর্বাদে কন্যা রাশির জীবন থেকে কষ্ট দূর হবে। চাকরি ও ব্যবসায় আসবে নতুন দিশা। নিজের সব কাজে পাবেন সাফল্য। এই সময় নতুন রাস্তা খুঁজে পেতে পারেন। এই সময় সমাজে আপনার সম্মান বাড়বে। চাকরিতে হবে প্রোমোশন। তেমনই পেতে পারেন নতুন দায়িত্ব। এই সময় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আটকে থাকা কাজে আসবে গতি। ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
গণেশ চতুর্থীতে মিথুন রাশির জাতকরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায় হবেন লাভবান। এই সময় নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। এই সময় বিয়ের পথের সকল বাধা দূর হবে। এই সময় বিয়ের ভালো প্রস্তাব আসবে। এই সময় ব্যবসার কাজে যারা জড়িত আছেন তারা সফল হবেন।
56
কুম্ভ রাশি
গণেশের কৃপায় আর্থিক উন্নতি হবে। এই সময় ভালো কোনও সুযোগ পেতে পারেন। তেমনই এই সময় শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল পাবেন। এই সময় ব্যক্তিগত সম্পর্কও হবে উন্নত। আবার অনেকের জীবনে আসতে পারে নতুন সম্পর্ক।
66
মকর রাশি
বিঘ্ন বিনাশক গণেশের কৃপায় বাড়বে আয়। এই সময় নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ব্যবসায় হবেন লাভবান। চাকরিতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রবল।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.