শাস্ত্র মতে, ১৫ সেপ্টেম্বর সূর্য ও মঙ্গলের মধ্যে লাভ দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। এই বিশেষ যোগের প্রভাবে মেষ, কর্কট, সিংহ ও বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সুখ, সমৃদ্ধি ও উন্নতির সম্ভাবনা রয়েছে।দেখে নিন তালিকায় কে কে।
শাস্ত্র মতে, সূর্যকে আত্মা ও পিতার কারক গ্রহ বলা হয়। অন্যদিকে, মঙ্গল শক্তি-সাহস-উদ্যম ও আত্মবিশ্বাসে প্রতীক। এই দুই শক্তিশালী গ্রহ এবার পরস্পরের থেকে ৬০ ডিগ্রি অবস্থান করবে। যার ফলে লাভ দৃষ্টি যোগ তৈরি হবে। শাস্ত্র মতে, ১৫ সেপ্টেম্বর রাত ১টা ১৭ মিনিটে সূর্য ও মঙ্গলের মধ্যে একটি বিশেষ যোগ তৈরি হবে। জেনে নিন এর প্রভাব পড়বে কাদের ওপর।
25
মেষ রাশি
সূর্য মঙ্গলের এই লাভ দৃষ্টি যোগ মেষ রাশির জন্য শুভ হতে চলেছে। এই সময় জীবনে আসবে সুখ-সুবিধা ও বৈভব। সম্পত্তি সংক্রান্ত বিষয় লাভবান হতে পারে। ব্যবসায় কোনও বড় লাভের সুযোগ আসবে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। নিজের সিদ্ধান্তের ওপর ভরসা করতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসবে। শারীরিক শক্তি ও উদ্যমও বাড়বে।
35
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময় ভালো সুযোগ আসে পারে। সামাজিক ক্ষেত্রে যশ ও খ্যাতি বাড়বে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। এই সময় কর্মক্ষেত্রে হবে উন্নতি। এই সময় আপনার বিরোধী বা প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বিস্তর করতে পারবে। ব্যবসায় পরিকল্পনা অনুসারে এগিয়ে চলুন।
সময়টা সিংহ রাশির জন্য ইতিবাচক। ব্যবসায় লাভবান হবেন। এই সময় পদোন্নতির যোগ আছে। পরিবার থেকে কোনও বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
55
বৃশ্চিক রাশি
আর্থিক ভাবে লাভবান হবেন এই সময়। উপার্জনের নতুন পথ খুলে যাবে। বেতন বৃদ্ধি বা কর্মক্ষেত্রে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে। কোনও বিনিয়োগ থেকে হঠাৎ ভালো রিটার্ন পেতে পারেন। সন্তানকে ঘিরে বড় কোনও সুখবর আসতে পারে। সামাজিক জীবনেও সম্মান বাড়বে।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.