মেষ-কর্কট-তুলা রাশির ছেলে মেয়েরা থাকুন সতর্ক, আজ দিন কাটবে নানান সমস্যার মধ্যে দিয়ে

Published : Oct 01, 2023, 11:17 AM IST
stress

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

আর কদিন পরই শুরু হবে মায়ের বন্দনা। সপ্তাহ খানের পর মহালয়া। শুরু হবে দেবী পক্ষ। এই সময় চারিদিকে পুজো পুজো রব। সঙ্গে চলছে শপিং। আজ আবার রবিবার। সে কারণে সকলের গোটা দিন জুড়ে আছে নানান পরিকল্পনা। সারা দিন কোথায় যাবেন, কখন কোন কাজ করবেন সব আগে থেকে ছকে ফেলেছেন সকলে। সেই অনুসারে দিন কাটাতে চান সকলে। তবে, শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের ফলে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে সকলের জীবন। এর প্রভাব কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময়। সেই অনুসারে দিন কাটুক তা সকলেই চান। কিন্তু, আপনার পরিকল্পনা মতো দিন কাটবে এমন নয়। এক্ষেত্রে মেনে চলুন শাস্ত্র মত। আজ রাখির দিনটি তিন রাশির ছেলে ও মেয়েদের সতর্ক থাকার পালা।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা। গোটা দিন নানান জটিল পরিস্থিতির মধ্য দিন কাটবে। আজ কাউকে গোপন কথা জানাবেন না। এতে তৈরি হতে পারে সমস্যা। তেমনই আজ আপনার সামান্য অসতর্কতা আপনার বিপদ বাড়াতে পারে। মেনে চলুন শাস্ত্র মত। আজ সতর্ক থাকলে যে কোনও সমস্যা থেকে মিলবে মুক্তি। আজ আপনার দিন কাটবে কঠিন ভাবে।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। আজ মেষ রাশির জন্য কঠিন দিন। আজ সকল পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আজ আপনার মনে কোনও ধারণার পরিবর্তন হতে পারে। ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করুন। এতে সকল জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। আজ নতুন কোনও কাজে হাত দেবেন না। এতে আপনার জীবনের সকল জটিলতা তৈরি হতে পারে।

কর্কট রাশি

২১ জুন থেকে ২২ জুলাই-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি কর্কট। আজ কর্কট রাশির জন্য কঠিন দিন। আজ মাথা ঠান্ডা রাখুন। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তেমনই আজ আপনার মনোভাব বা মতামত কারও কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। গ্রহের পরিবর্তনের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তাই থাকুন সতর্ক। আজ পড়তে পারেন কঠিন বিপদে। মেনে চলুন শাস্ত্র মত।

 

আরও পড়ুন

নেতিবাচক কাজের প্রতি আকৃষ্ট হতে পারেন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

Love Horoscope: রবিবার এই রাশিগুলির সম্পর্ক ভিন্ন মোড় নিতে পারে, জেনে নিন আজকের প্রেমের রাশিফল ​​

Money Horoscope: রবিবার এই রাশিগুলি বিশেষ সুবিধা পাবেন, জেনে নিন ১ অক্টোবর আপনার আর্থিক রাশিফল

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল