Palmistry: কেমন হবে আপনার প্রেম জীবন? সহজেই উত্তর পেয়ে যাবেন হাতের এই রেখা থেকে

Published : Nov 29, 2023, 08:30 PM IST
palmistry

সংক্ষিপ্ত

হস্তরেখাবিদ্যা যে কোনও মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সহজে বলা যায়। তারই মধ্যে রয়েছে মানুষের প্রেম জীবনও। 

ভারতীয় জ্যোতিষ অনুযায়ী হাতের রেখা জীবনের অনেক কথা বলে দেয়। উত্থান-পতনের ইঙ্গিতও দেয় হাতের রেখা। আর সেই সূত্র ধরেই হাতের রেখা বলে দিতে পারে একজন মানুষের প্রেম জীবন কেমন হতে পারে। ভালবাসায় সেই মানুষটি কতটা আঘাত পেয়েছে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে - তাও বলে দেয় হাতের রেখা।

হস্তরেখা বিদ্যা একটি প্রাচীন পদ্ধতি । হাতের তালু দেখেই বলে দেওয়া যায় মানুষের ভাগ্য। তালুর বিভিন্ন রেখার মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের জীবনের চলার পথের চাবিকাঠি। আর সেই কারণেই হস্তরেখাবিদ্যা যে কোনও মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সহজে বলা যায়। তারই মধ্যে রয়েছে মানুষের প্রেম জীবনও। তাই প্রেমের সম্পর্ক কেমন হবে তাও সহজে বলা যায়।

যে কোনও মানুষের প্রেম জীবন জানার জন্য সহথেকে গুরুত্বপূর্ণ রেখাগুলি হল-

১. হার্টলাইন -

হার্ট লাইন বাংলা করলে দাঁড়ায় হৃদপিণ্ড রেখা। এই রেখা মানুষের হৃদের কথা বলে। এই রেখা অবিচ্ছিন্ন হলে মানুষের প্রেম জীবন নৈরাজ্যপূর্ণ হয়। আর এটি যদি মসৃণ হয় তাহলে প্রেম জীবন সুন্দর আর সুখের হয়।

২. বিবাহ রেখা

কড়ি আঙুলের নিচেই থাকে বিয়ের রেখা। এই রেখাগুলি বৈবাহিক জীবনের কথা বলে। এই রেখাগুলি গভীর আর দীর্ঘ হলে হলে বুঝে নিতে হবে দাম্পত্য সম্পর্ক অত্যান্ত শক্তিশালী আর দীর্ঘস্থায়ী হবে।

৩. ভাগ্যরেখা

প্রেমের সঙ্গে সরাসরি যুক্ত হল ভাগ্যরেখা। কারণ ভাগ্যরেখা আপনার জীবনের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলে। আর সেই কারণেই এই রেখা যে কোনও ক্ষেত্রেই অত্যান্ত গুরুত্বপূর্ণ। ভাগ্য রেখা যদি মসৃণ হয় তাহলে তা প্রেমও স্থিতিশীল আর নিরাপদ হয়। মানুষটি খুবই রোমান্টিক হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Budhaditya Yog 2026: ২২ আগস্টে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ! রাতারাতি ফকির থেকে রাজা হবে এই ৪ রাশি
Ajker Rashifal: আজকের দিনটি ভালোই কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল