এই মাসে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, জেনে নিন পৌষ মাস কেমন কাটবে বৃষ রাশির

Published : Dec 18, 2022, 07:24 AM ISTUpdated : Dec 18, 2022, 07:25 AM IST
Taurus

সংক্ষিপ্ত

বাংলা বছরের নবম মাস পৌষ, পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের পঞ্চম পৌষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। 

পৌষ বাংলা বছরের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এ সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ।

এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। এদের জীবনে উত্থান পতন খুব কম। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের নবম মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

পৌষ মাসে বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। এই মাসে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে।

এই মাসে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। প্রেমের জীবন ভালোই থাকবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে।

 

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল