ডেজার্টের প্রতি সর্বদা আসক্ত হন এরা, রাশি দেখে জেনে নিন কার পছন্দ কেমন

Published : Jan 24, 2023, 01:15 PM IST
sweets

সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এদের মিষ্টি খাবার বেশি পছন্দ। যে কোনও ডেজার্টের আইটেমের প্রতি সর্বদা আসক্ত হন। ঝাল নয় বরং মিষ্টি খাবার খেতে চান এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন তালিকা।

 

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আলাদা আমাদের পছন্দ, মানসিকতা। এমন পার্থক্যের কারণে কেউ যেমন শান্ত, কেউ উদ্ধত, তেমনই কেউ ধৈর্যশীল তো কেউ চঞ্চল। তেমনই পার্থক্য সকলের পছন্দে। পোশাক কিংবা কোনও জিনিস যেমন রয়েছে এই তালিকায় তেমনই খাওয়াদাওয়া নিয়েও সকলের পছন্দ ভিন্ন। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এদের মিষ্টি খাবার বেশি পছন্দ। যে কোনও ডেজার্টের আইটেমের প্রতি সর্বদা আসক্ত হন। ঝাল নয় বরং মিষ্টি খাবার খেতে চান এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন তালিকা।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন। পেস্ট্রে কিংবা যে কোনও ধরনের কেক এদের পছন্দ। এই রাশির ছেলে মেয়েরা মিষ্টি খাবার খেতে পছন্দ করলেও স্বাস্থ্যের প্রতি সর্বদা যত্ন নিয়ে থাকেন।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। ঐশ্বর্য ও বিলাসবহুল জিনিসের প্রতি সর্বদা আকৃষ্ট হন এরা। এরা খাবারের ব্যাপারেও বরাবর বেশ খুঁতখুঁজে। মিষ্টি জাতীয় খাবার এদের পছন্দ। চকোলেট, ক্যান্ডি কিংবা কুকিজ সব সময় থাকে এদের সংগ্রহে।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরাও বাকি দু রাশির মতো। ওয়ার্কহোলিক স্বভাবের এই রাশির ছেলে মেয়েরা মিষ্টি জাতীয় খাবারের প্রতি সর্বদা আকৃষ্ট হন। এরা মিষ্টি ও সুস্বাদু খাবার খোঁজেন। এরা রান্না করতেও পছন্দ করেন। কুকিজ কিংবা অ্যাপেল পাই বানাতে খুবই পছন্দ করেন। কোনও নিমন্ত্রণ বাড়িতে গেলেও সব ছেড়ে ডেজার্ট খেতে যান এরা। চিনে নিন এই রাশির ছেলে মেয়েদের।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। শাস্ত্র মতে, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হন বৃষ রাশির ছেলে মেয়েরা। এরা বেরি, জ্যাম, চকোলেট, কুকিজ খেতে ভালোবাসেন। খাবার টেবিলে সর্বদা মিষ্টি জাতীয় খাবারের অনুসন্ধান করেন। এদের মন পেতে হলে মিষ্টি খাওয়ান। শাস্ত্র মতে, ডেজার্টের প্রতি সর্বদা আসক্ত হন এই চার রাশির ছেলে মেয়েরা। রাশি দেখে জেনে নিন কার কেমন পছন্দ। 

 

আরও পড়ুন-

গার্লফ্রেন্ড হোক বা স্ত্রী সব সময় আপনার প্রেমে ডুবে থাকবে, শুধু করতে হবে এই ৪ কাজ

নিজের লক্ষ্যে থাকে অবিচল, যে কোনও কাজ করতে চান নিখুঁত ভাবে, দেখে নিন তালিকা

২৪ জানুয়ারি এই রাশিগুলি প্রেমে আঘাত পেতে পারে, জেনে নিন মঙ্গলবারের লাভ লাইফ

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষতি করতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল