এই মাসে ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন, মাঘ মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর

Published : Jan 24, 2023, 10:50 AM IST
Scorpio Zodiac

সংক্ষিপ্ত

বাংলা বছরের দশম মাস মাঘ। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের দশম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল।

এই লোকের স্বাস্থ্য ভাল যায় না। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে হবে। এরা নিজের মতে চলতে ভালবাসে। এরা মঙ্গল প্রধান লোক তাই প্রায়ই স্বেচ্ছাচারি, প্রভুত্বকামী হয়ে থাকে। তবে মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। এদের অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজেকে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে। এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। এরা প্রায়ই প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়। এদের হঠাৎ কিছু পাওয়ার আশা করা তার পক্ষে উচিৎ হবে না। তবে এরা জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

মাঘ মাসে সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান হবে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা করতে পারেন। সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই মাসে সঞ্চয় খুব কম হবে।

আরও পড়ুন- এই মাসে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, মাঘ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, মাঘ মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

অনেক সংস্কৃতির মধ্যেই জ্যোতির্বিজ্ঞানের ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয়, চীনা ও মায়া সভ্যতার অধিবাসীগণ মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে পার্থিব ঘটনাগুলির ভবিষ্যদ্বাণী করার জন্য এই বিষয়ের চর্চা এবং উন্নয়ন সাধন করেছিলেন। পশ্চিমে, জ্যোতিষশাস্ত্র প্রায়ই একজন ব্যক্তির ব্যক্তিত্বের ব্যাখ্যা করার জন্য এবং তার জন্মের সময় সূর্য, চন্দ্র, এবং অন্যান্য জ্যোতিষ্কগুলির অবস্থানের উপর ভিত্তি করে তার জীবনের ভবিষ্যদ্বাণী করার জন্য ব্যবহৃত হত।

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষতি করতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল