বিচ্ছেদের ভয় কাজ করে এদের মধ্যে, সম্পর্ক নিয়ে সর্বদা থাকেন Insecure, দেখে নিন তালিকা

Published : Feb 13, 2023, 12:45 PM IST
astrology

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা ভিন্ন হয়ে থাকেন। এরা প্রতারণার ভয় পান। সম্পর্ক নিয়ে সর্বদা থাকে Insecure, দেখে নিন তালিকা। কে কে আছেন এই তালিকায়।

প্রেমের সম্পর্ক নিয়ে সকলের মনের ভাবনা ভিন্ন। কেউ সঙ্গীর সকল সুখের কথা চিন্তা করেন তো কেউ সর্বদা নিজের কথা ভাবেন। কেউ সঙ্গীর ইচ্ছেকে গুরুত্ব দিয়ে থাকেন তো কেউ নিজের কথা মতো সঙ্গীকে চালাতে চান। তেমনই প্রেম নিয়ে কেউ উদার তো কেউ প্রেমের সম্পর্ক নিয়ে থাকেন ইনসিকিওর। সব সময় বিচ্ছেদের ভয় পেয়ে থাকেন। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা ভিন্ন হয়ে থাকেন। এরা প্রতারণার ভয় পান। সম্পর্ক নিয়ে সর্বদা থাকে Insecure, দেখে নিন তালিকা। কে কে আছেন এই তালিকায়।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা আবেগপূর্ণ স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা আবেগগত ভাবে অধিক নির্ভরশীল হন পার্টনারের ওপর। সে কারণে সব সময় বিচ্ছেদের ভয় পান। এরা সম্পর্ক নিয়ে সর্বদা নিরাপত্তহীনতায় ভোগেন।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। প্রেমের সম্পর্কের প্রতি নির্ভরশীল হন এরা। বারে বারে ভয় পান বিচ্ছেদের। বিচ্ছেদ হলে তার জীবন কেমন হবে তা নিয়ে চিন্তায় থাকেন এরা। সে কারণে সব সময় সঙ্গীর সব জিনিসের খবর রাখেন এরা। তার ওপর খবরদারি করা এদের স্বভাব।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। অবেগপ্রবণ, স্বতঃস্ফূর্ত স্বভাবের মানুষ হন এরা। এই রাশির ছেলে মেয়েরা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। এরা সম্পর্কের খুঁটিনাটি সব নিয়ে অধিক সতর্ক থাকেন। সে কারণে এদের প্রেম জীবনে দেখা দেয় নানান জটিলতা। এরা ব্রেকআপের ভয় সব সময় ভয়ে কাটান। অনেক সময় সঙ্গীকে সন্দেহও করে থাকেন।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। রহস্যসময় স্বভাবের হন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এরা নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। এরা সম্পর্কে আঘাত পাওয়ার ভয় পান। সে কারণে পার্টনারের সব আচরণের ওপর সব খেয়াল রাখেন। যে কারণে সম্পর্কে দেখা দেয় নানান জটিলতা। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। সম্পর্ক নিয়ে সর্বদা থাকে Insecure।চিনে নিন এই সকল রাশির মানসিক অবস্থা কেমন হয়ে থাকে।  

 

আরও পড়ুন

ভালোবাসার দিনের আগে এই রাশিগুলি প্রেমের কাহিনি কেমন থাকবে, জেনে নিন সোমবারের লাভ লাইফ

মানসিক অবসাদে ভুগতে পারেন এই তারিকের জাতক জাতিকা, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

সোমবারে জীবিকার ক্ষেত্রে অগ্রগতি হবে এই রাশিগুলির, দেখে নিন ১৩ ফেব্রুয়ারির আর্থিক রাশিফল

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল