অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন

Published : Dec 07, 2020, 08:48 AM IST
অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন

সংক্ষিপ্ত

অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন অগ্রহায়ণ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের নবম মাস হিসেবে ধরা হত। বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের নবম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে।  

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মীপুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। প্রেমের জীবন সুখের না হলেও বৈবাহিক জীবন এদের অত্যন্ত সুখের। এরা অন্যায়ের সঙ্গে একেবারেই আপোস করতে পারে না। এই রাশির জাতক-জাতিকারা উদার পরোপকারী ও সৎ প্রকৃতির। এদের মানসিক অস্থিরতা মাঝে মাঝেই এদের লক্ষ্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রতিবাদ করতে গিয়ে বহুবার বিপদে পড়েছে। এদের জীবনের প্রধাণ লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। এরা সাধারণত নম্র ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক আগ্রহায়ণ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

অগ্রহায়ণ মাস মীন রাশির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্কে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানের বিষয়ে কোনও শুভ সংবাদ পেতে পারেন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থ ব্যায়ের সম্ভাবনা বেশি! দেখে নিন আজকের আর্থিক রাশিফল