বৃষ রাশির কতটা উন্নতি হবে ডিসেম্বর মাসে, দেখে নিন

Published : Dec 06, 2020, 10:01 AM IST
বৃষ রাশির কতটা উন্নতি হবে ডিসেম্বর মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ ডিসেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। রাশিচক্রের দ্বিতীয়রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না।  তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ডিসেম্বর মাসে বৃষ রাশির  বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। দুঃশ্চিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। এই মাসে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের আয় বৃদ্ধির যোগ রয়েছে। কোনও ভুল কাজ করার জন্য কর্মস্থানে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থ ব্যায়ের সম্ভাবনা বেশি! দেখে নিন আজকের আর্থিক রাশিফল