মীন রাশির কতটা উন্নতি হবে চৈত্র মাসে, দেখে নিন

Published : Mar 29, 2021, 08:49 AM IST
মীন রাশির কতটা উন্নতি হবে চৈত্র মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

চৈত্র বাংলার দ্বাদশতম মাস এই মাসেই শেষ হয় বাংলা বছরের রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন চৈত্র  মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

চৈত্র বা চৈৎ বাংলা সনের দ্বাদশ ও সমাপনী মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের শেষ মাস ও বসন্তের শেষ। নামটি এসেছে চিত্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আবার চৈত্র মাস বাংলা মাসের দ্বাদশ মাস। এই মাসেই শেষ হয় বাংলার বছরের। চৈত্র মাস বাংলা সনের দ্বাদশতম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ মাস। বাংলার চৈত্র মাস  বাংলা শকাব্দের শেষ মাস। পাশাপাশি রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। 

আরও পড়ুন- সোমবার ৪ রাশির ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত নম্র ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। এরা প্রতিবাদ করতে গিয়ে বহুবার বিপদে পড়েছে। এই রাশির জাতক-জাতিকারা উদার পরোপকারী ও সৎ প্রকৃতির। প্রেমের জীবন সুখের না হলেও বৈবাহিক জীবন এদের অত্যন্ত সুখের। এরা অন্যায়ের সঙ্গে একেবারেই আপোস করতে পারে না। এদের মানসিক অস্থিরতা মাঝে মাঝেই এদের লক্ষ্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এদের জীবনের প্রধাণ লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। তবে জেনে নেওয়া যাক চৈত্র মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই সপ্তাহে ৪ রাশির জীবনে অশান্তি বাড়তে পারে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফ

চৈত্র মাসে মীন রাশির সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনও মহিলার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। এই মাসে অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। ব্যবসার প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে।  প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে।  প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। এই মাসে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে।  ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস।  

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Ulto Rath 2026: উল্টোরথে ভাগ্য খুলবে এই চার রাশির, মিলবে নতুন চাকরি, পরিবারে উপচে পড়বে অর্থ
Love Horoscope in Bengali: সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন! দেখে নিন আজকের প্রেমের রাশিফল