মেষ রাশির কতটা উন্নতি হবে মাঘ মাসে, দেখে নিন

Published : Jan 16, 2021, 08:56 AM IST
মেষ রাশির কতটা উন্নতি হবে মাঘ মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

মাঘ বাংলার দশম মাস এই মাসের আরেক নাম মাঘা রাশিচক্রের প্রথম রাশি মেষ মাঘ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

মাঘ মাস বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। 

আরও পড়ুন- শনিবার ৩ রাশি কোনও সুখবর পেতে পারে, দেখে নিন আপনার রাশিফল

এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

মাঘ মাস মেষ রাশির অতিরিক্ত আয় করার জন্য বিপদে পড়তে হতে পারে। বাড়িতে অতিথি আসার জন্য খরচ বৃদ্ধি পাবে।  বাড়িতে নতুন অতিথি আসার যোগ রয়েছে। বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে, তবে আপনি চাইলে তা সহজেই সামলে নিতে পারবেন। গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা বজায় থাকবে। এই মাসে ব্যবসার উন্নতির যোগ রয়েছে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য সামান্য আইনি ঝামেলা থাকলেও তা দ্রুত মিটে যাবে। কর্মস্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।  রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। বেকারদের নতুন কোনও কাজের সুযোগ মিলতে পারে।  মনের মানুষের থেকে খারাপ ব্যবহারের জন্য মানসিক কষ্ট পেতে হতে পারেন।   

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য ভাল! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Ajker Rashifal: নিজের বাড়ি তৈরির শুভ সময় আসছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল