মেষ থেকে মীন, ১২টি রাশির আজকের দিনটি কেমন কাটবে তা এখানে আলোচনা করা হয়েছে। আর্থিক লাভ, স্বাস্থ্য সতর্কতা এবং পারিবারিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে এই রাশিফলে। তুলা রাশিতে সূর্যের প্রবেশের ফলে বিভিন্ন রাশির জীবনে নতুন প্রভাব পড়বে।

মেষ রাশি- আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। হাতে কিছু টাকা আসার সম্ভাবনা আছে। আজ পারিবারিক ও প্রেমের সম্পর্কে হবে উন্নতি।

বৃষ রাশি- উৎসবে ঘোরাঘুরি ও আড্ডায় সময় কাটবে। তবে অপ্রয়োজনীয় খরচ বা বাজেট সম্পর্কে একটু সতর্ক হন।

মিথুন রাশি- পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বুদ্ধিমত্তা ও সতর্কতার কারণে কর্মক্ষেত্রে বা পড়াশোনায় সফল হবেন।

কর্কট রাশি- পরিবার ও ব্যক্তিগত বিষয় বুঝে শুনে পদক্ষেপ নিন। পেটের সমস্যা হতে পারে। বাইরের খাবার এই সময় এড়িয়ে চলুন।

সিংহ রাশি- এই দিনটি আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে ও ব্যবসায় নতুন উদ্যোগ নিতে পারেন। মন থাকবে ইতিবাচক।

কন্যা রাশি- পুরনো কোনও কাজে সুফল আসবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা জটিলতা কেটে যাবে।

তুলা রাশি- আজ সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে। বিনোদনের প্রতি আকর্ষণ বাড়বে। কোনও সিদ্ধান্ত নেওযার সময় সতর্ক হন। আবেগে ভেসে যাবেন না।

বৃশ্চিক রাশি- আর্থিক দিক থেকে দিন শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে আসবে গতি। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।

ধনু রাশি- পুরনো কোনও প্রেরণা বা অসমাপ্ত কাজ নতুন উদ্যমে শুরু করার ভালো দিন। পুরনো ঋণ শোধ হবে এই সময়।

মকর রাশি- কথাবার্তায় সংযম রাখুন। এই সময় ব্যবসায় লাভবান হবেন। পরিবারকে সময় দিন।

কুম্ভ রাশি- বন্ধুদের সঙ্গে আজ দিন কাটবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দিন।

মীন রাশি- ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। তেমনই পরিবারের সঙ্গে মনোরম সময় কাটানোর সুযোগ আসবে।