বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে কন্যা রাশির, দেখে নিন

Published : Dec 12, 2020, 08:48 AM ISTUpdated : Dec 17, 2020, 11:26 AM IST
বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে কন্যা রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা ডিসেম্বর মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন কন্যা্টি, অতিকন্যা্টি, অনাকন্যা্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এরা সকলের জন্য চিন্তা করেন। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ডিসেম্বর মাসে কন্যা রাশির প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল