Dhanteras 2026: ধনতেরাস থেকে ভাগ্য বদল ৫ রাশির, তালিকায় ধনু-সহ আর কারা?
আগামী ৬ নভেম্বর ২০২৫, প্রায় ৬৫ দিন পর শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের এই গোচরের ফলে বৃষ, মিথুন, সিংহ, কন্যা এবং ধনু—এই ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিপুল আর্থিক উন্নতি ও সাফল্য আসবে।

বৈদিক শাস্ত্রে শুক্রের ট্রানজিটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শুক্র একটি শুভ গ্রহ এবং সম্পদ, জাঁকজমক, ঐশ্বর্য এবং বিলাসিতার কারণ হিসেবে বিবেচিত হয়। শাস্ত্র মতে, ৬ নভেম্বর ২০২৫ শুক্র প্রায় ২ মাস পর কন্যা রাশিতে ফিরে আসবে। কন্যা রাশিতে শুক্রের আগমনের মাধ্যমে ৫টি রাশির ভাগ্য খুলতে চলেছে। শুক্র প্রায় ৬৫ দিন পরে কন্যা রাশিতে ফিরবে। জেনে নিন কাদের ওপর পড়বে শুভ প্রভাব।

বৃষ রাশি
এই সময় ভাগ্য খুলবে বৃষ রাশির। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। ভাগ্যের সহায়তায় আয়ের নতুন পথ খুলতে পারে। দাম্পত্য সম্পর্কে হবে উন্নতি। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। পরিবারের সদস্যদের সম্পর্কে হবে উন্নতি।
মিথুন রাশি
এই সময় মিথুন রাশির জন্য সময় উপকারী। কিছু ভালো খবর আসতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা আছে। পরিবারের সুখ বজায় থাকবে। আপনি বৈষয়িক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি অনুভব করবেন। চাকরির অবস্থার উন্নতি হবে। আয় বাড়বে।
সিংহ রাশি
সিংহ রাশির লোকেরা এই সময়ে সাহস এবং বীরত্ব পাবেন। উচ্চপদস্থ আধিকারিকরা আপনাকে সমর্থন করবেন। কর্মসংস্থানে অগ্রগতির লক্ষণ দেখা যাবে। এই সময় শক্ররা আপনার কোনও ক্ষতি করতে পারবে না।
কন্যা রাশি
এই সময়টি কন্যা রাশি জন্য খুব ভালো হতে চলেছে। লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক উন্নতি হবে। বিনিয়োগের ভালো সুযোগ আসতে পারে। এটা নতুন কাজের জন্য ভালো সময়। ব্যবসার কাজে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেন।
ধনু রাশি
এই সময় ধনু রাশির জন্য উপকারী। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। এই সময় স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। এটি শিক্ষার্থীদের জন্য ভালো সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন তারা সুসংবাদ পেতে পারেন।

