জানুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

Published : Jan 04, 2020, 09:55 AM IST
জানুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস জানুয়ারি এই মাস দিয়েই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের প্রথম রাশি মেষ জানুয়ারি মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- শনিবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- অর্থের বিষয়ে সমস্যা কাটিয়ে উঠতে, শুক্রবার মেনে চলুন এই নিয়মগুলি

এই মাসে কোনও ভুল কাজের জন্য সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির দ্বারা কাজে উন্নতির যোগ রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ কর্মের জন্য আলোচনা হতে পারে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশুনোর মনযোগ বৃদ্ধ পাবে। বাড়িতে নতুন অতিথি আগমণের যোগ রয়েছে। প্রণয় সম্পর্কে বিরহ যোগ রয়েছে। এই মাসে অপরের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় জন্য শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে। এই মাসে কোনও বিষয়ে অর্থ বিনিয়োগ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করে তবে বিনিয়োগ করুন। অর্থহানির আশঙ্কা রয়েছে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল