জামাইষষ্ঠী উপলক্ষে জেনে নিন কোন রাশির ছেলেরা ভালো জামাই হিসেবে সম্মান পান। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ, কর্কট, তুলা, মকর ও মীন রাশির জাতকদের মধ্যে আদর্শ জামাই হওয়ার বিশেষ গুণ থাকে যা তাদের শ্বশুরবাড়িতে ভালোবাসা এনে দেয়।
২০ জুন ২০২৬ শনিবার পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিন পালিত হবে জামাইষষ্ঠী। এই দিন মেয়ে ও জামাই-র মঙ্গলকামনায় পুজো করে থাকেন। আজ রইল সেরা ৫ রাশির ছেলেদের কথা। এরা ভালো জামাই হিসেবে সম্মান পান।
26
বৃষ রাশি
পরিশ্রম ক্ষমতা, ধৈর্য ও সহনশীলতার জন্য পরিচিত বৃষ রাশির জাতকরা। শ্বশুরবাড়িতে এসে কোনও অসুবিধে হলেও এঁরা তা মানিয়ে নেন। পারিবারিক সম্পর্কের বন্ধনগুলো এঁরা ধরে রাখার চেষ্টা করেন। জামাই হিসেবে নিজের সব দায়দায়িত্ব সঠিকভাবে পালন করেন তারা।এরা বাস্তববাদী হন। এরা শান্ত ও সংযত ভাবে সব সমস্যা সমাধান করে।
36
কর্কট রাশি
কর্কট রাশির জাতকর পারিবারিক সম্পর্কগুলো মজবুত সুতোয় বেঁধে রাখতে বিশ্বাসী। এরা সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এরা বুদ্ধিমান, মননশীল ও আবেগপ্রবণ। এরা সংসারের হাসি, মজা, হুল্লোড় করে কাটান। সে কারণে শ্বশুরবাড়িতে সকলের ভালোবাসা পান।
সব দিক ব্যালেন্স করে চলতে পারেন তুলা রাশির ছেলেরা। এরা পরিবারে শান্তি বজায় রাখেন এবং কোনও সমস্যা দেখলে দ্রুত সমাধান করেন। এদের জামাই হিসেবে তুলনা নেই। হাসিখুশি প্রকৃতির হয় এরা।
56
মকর রাশি
মকর রাশির জাতকরা যেমন পরিশ্রমী, তেমনই ভরসাযোগ্য। এরা সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এরা দায়িত্বশীল স্বভাবের হন। এরা সংসারে সুখ ও শান্তি বজায় রাখার চেষ্টা করেন।
66
মীন রাশি
হই হুল্লোড় করতে পছন্দ করেন মীন রাশির ছেলে মেয়েরা। এরা কল্পনা জগতে থাকেন। এরা বাস্তব জীবনের সমস্যা তেমন গায়ে মাখেন না। এই রাশির ছেলেরা পরিবারের কলহে দ্রুত সমাধান করেন। এরা সংসারে আনন্দের পরিবেশ তৈরি করেন এবং সবার খেয়াল রাখেন।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.