বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : May 28, 2022, 08:32 AM IST
বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের দ্বিতীয় মাস জৈষ্ঠ্য। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস ধনুরাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

গ্রেগরীয় বর্ষপঞ্জির জৈষ্ঠ্য মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে জৈষ্ঠ্য মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "জৈষ্ঠ্য" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে জৈষ্ঠ্য মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

ধনু রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এরা ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। এরা  প্রচণ্ড পরিশ্রমী হওয়ায় অবস্থা পাল্টে যায়। এরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। মধ্য জীবনের পর থেকে আর্থিক অবস্থা ভাল হতে থাকে। এরা দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। বন্ধু সংখ্যা একটু কম। এদের অর্থ ভাগ্য খুব ভাল নয়। তবে জেনে নেওয়া যাক জৈষ্ঠ্য মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন-  বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


ধনু রাশির উপর জৈষ্ঠ্য মাসের প্রভাব কেমন থাকবে -
জৈষ্ঠ্য মাস ধনু রাশির বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেতে পারেন। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কাজের চাপে মাসের শেষের দিকে অসুস্থ হতে পারেন।  এই মাসে কোনও ভুলের জন্য মন কষ্ট পাবেন। তবে সব কিছু ছাপিয়ে হঠাৎ করেই আর্থিক উন্নতির যোগ। এর অর্থ হল হঠাৎ করে আপনার হাতে এই মাসে অনেক টাকা আসতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল