কার্তিক মাসে পালন করুন এই নিয়মগুলি, সমস্যা দূর হয়ে সৌভাগ্য মিলতে বাধ্য

Published : Oct 22, 2022, 12:06 PM IST
কার্তিক মাসে পালন করুন এই নিয়মগুলি, সমস্যা দূর হয়ে সৌভাগ্য মিলতে বাধ্য

সংক্ষিপ্ত

কার্তিক মাসে, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের বহু ভক্ত কার্তিক সোমবার ব্রত পালন করে থাকেন। তাই পুরো কার্তিক মাস জুড়ে মেনে চলুন এই সাধারণ নিয়মগুলি তাহলেই ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার উপর। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি-  

এই মাসে পূর্ণিমাতে কার্তিক নক্ষত্রটি চাঁদের সহচার্য্যে থাকে বলে এই মাসের নাম কার্তিক। এদিকে শিবের পুত্রের নামও কার্তিক। তাই এই মাসে নিষ্ঠা সহকারে কয়েকটি বিশেষ নিয়ম পালন করে দেবাদিদেব মহাদেব ও মাতা গৌরী তুষ্ট হন সহজেই। বাংলার ১২ মাসের মধ্যে কার্তিক মাস বিষ্ণু ও শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয়।  ঠিক এই কারনেই বিষ্ণু ও শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয়ে থাকে। কার্তিক মাসে, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের বহু ভক্ত কার্তিক সোমবার ব্রত পালন করে থাকেন। তাই পুরো কার্তিক মাস জুড়ে মেনে চলুন এই সাধারণ নিয়মগুলি তাহলেই ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার উপর। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি-

এই মাসে ঘর-বাড়ির কোনও অংশ নোংরা করে রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাচ-কানাচ। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে বেরনোর আগে দরজার সামনের অংশ জল দিয়ে ধুয়ে দিন। কার্তিক মাসের শুরুর প্রথম দিন থেকেই সন্ধ্য়াবেলা পূর্ব পুরুষের উদ্দেশে প্রদীপ দান করুন। পুরো মাস এই নিয়ম পালন করুন প্রতিদিন সন্ধ্যে বেলা।

এই মাসে কোনও দুঃস্থ ব্যক্তি সাহায্য চাইলে তাকে ফেরাবেন না। সাধ্যমত দান করুন প্রয়োজনে তাঁকে সাহায্য করুন। মনে রাখবেন দান মানেই তা সব সময় আর্থিক দান হতে হবে তা নয়। আপনার যেমন সাধ্য সেই মতই দান করুন। কৃষ্ণা চতুর্দশীতে ১৪ রকমের শাক খান। সেই সঙ্গে শ্রীশ্রীশ্যামা মায়ের সাধ্যমত পুজো করুন। প্রদীপ জ্বালিয়ে মা কালীর আরাধনা করুন। মা সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবেন।

আরও পড়ুন- ভুত চতুর্দশীতে চোদ্দ শাক ও চোদ্দ প্রদীপ, কেন এই নিয়ম, জেনে নিন গুরুত্ব ও তাৎপর্য

আরও পড়ুন- দীপাবলির দিন এই ৫টি কাজ করুন, আপনি মায়ের আশীর্বাদ পাবেন

আরও পড়ুন- ঘরের এই দিকে প্রতিষ্ঠা করুন দেবী লক্ষ্মীর মূর্তি, সম্পদ ঐশ্বর্যে ভরে উঠবে সংসার

ধনতেরাসের দিন অর্থাৎ দিপাবলী উৎসবের প্রথম দিন অবশ্যই সাধ্য মত বাড়িতে যে কোনও ধাতু কিনে আনুন। ধনতেরাস-এ যে সোনার গহনাই কিনতে হবে তা নয়। তবে যে কোনও একটি ধাতু কিনে আনুন, এতে সংসারের শ্রীবৃদ্ধি ঘটে। পুরো কার্তিক মাস জুড়ে পালন করুন এই কটি নিয়ম। তাহলেই ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার উপর। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল