ঘরে কয়টি এবং কোনদিকে জানলা রাখা উচিত, জেনে নিন বাস্তুর এই নিয়মগুলি

Published : Jan 02, 2020, 10:04 AM IST
ঘরে কয়টি এবং কোনদিকে জানলা রাখা উচিত, জেনে নিন বাস্তুর এই নিয়মগুলি

সংক্ষিপ্ত

জানলা দিয়েই ঘরে সূর্যের আলো প্রবেশ করে বাস্তুশাস্ত্র মতে ঘরের নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে সূর্যরশ্মি ঘরে পর্যাপ্ত পরিমানে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন দেখে নেওয়া যাক জানলা নিয়ে বাস্তর নিয়মগুলি

বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। সভ্যতার শুরু থেকেই ভারতীয়  উপমহাদেশে শিল্পচর্চাকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। স্থাপত্যশৈলী উপবেদের অন্যতম বিষয়। স্থাপত্য উপবেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম।  প্রায় ৫০০০ বছর ধরে বাস্তুবিদ্যা কালের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জয়ী হয়েছে। স্থাপত্য উপবেদ বা স্থাপত্য শাস্ত্রের সূত্রগুলো পরবর্তিকালে 'বাস্তুশাস্ত্র' শিরোনামে লিপিবদ্ধ হয়েছে। বৈদিক যুগে স্থাপত্য বিজ্ঞান মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হত। পরবর্তীতে তা বিস্তার লাভ করে। প্রাচীন যুগে স্থপতিরা কেবল নিছক তৈরির কাজ করতেন না, নির্মাণশৈলী ও পরিকল্পনার বিষয়টিও তদারক করতে হত তাঁদের। 

 

 

বাস্তুশাস্ত্র মতে, জানলা দিয়েই ঘরে সূর্যের আলো প্রবেশ করে, যা ঘরের নেগেটিভ শক্তি দূর করে পজেটিভ শক্তি বাড়িয়ে তোলে। তাই যাতে ঘরে পর্যাপ্ত পরিমানে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। বাস্তুমতে, বাড়ির জানলা নিয়ে রয়েছে নির্দিষ্টি কিছু নিয়ম, যেগুলি বাড়ি তৈরির সময় মেনে চললে বাস্তু পজেটিভ এনার্জি সমৃদ্ধ হবে। এতে বাস্তুর বহু দোষ কেটেও যায়। দেখে নেওয়া যাক জানলা নিয়ে বাস্তর নিয়মগুলি-

আরও পড়ুন- গণেশের মূর্তি উপহার হিসেবে দিলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

পূর্বদিকে সব সময় একটি জানলা রাখার চেষ্টা করবেন। ভোর বেলার সূর্য রশ্মি শরীরের জন্য যেমন উপকারী সেরকম ভাবে তা বাস্তুর জন্যও অত্যন্ত শুভ। তাই বাড়ি তৈরীর সময় অবশ্যই পূর্বদিকের দেওয়ালে ছোট হলেও একটি জানলা রাখা উচিত।

খেয়াল রাখতে হবে ঘরের জানলা খোলা বা বন্ধের সময় যাতে কোনও শব্দ না হয়। জানলা বা দরজা খোলা ও বন্ধের সময় অস্বস্তিকর শব্দ মানসিক শান্তি বিঘ্নিত করে। পাশাপাশি বাস্তুর জন্যও এই শব্দ ক্ষতিকর। এমন সমস্যা থাকলে যত দ্রুত সম্ভব এর মেরামত করুন।

আরও পড়ুন- কেমন কাটবে বৃহস্পতিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল

বাড়ি তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির জানলা সব সময় জোড় সংখ্য়ায় হওয়া উচিত। যেমন- ৪ টি বা ৬টি। বিজোড় সংখ্যার জানলা বাস্তুর জন্য অত্যন্ত ক্ষতিকর।

ঘরের জানলার আকার সব সময় দেওয়ালের সঙ্গে সমানুপাতিক হওয়া উচিত। আর এর আকার খুব বেশি বড় অথবা খুব বেশি ছোটও হওয়া উচিত নয়।

বাস্তুমতে, ঘরের এক দেওয়ালে একাধিক জানলা বানানো একদম উচিত নয়। এতে বাড়ির শান্তি নষ্ট হয়। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রিতে ঘটবেএই রাশিগুলির সঙ্গে ঘটবে অলৌকিক ঘটনা! ডাবল জ্যাকপটের জন্য তৈরি হন!
Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল