প্রাক্তনকে ভুলতে অনুসরণ করুন জ্যোতিষ উপায়, বিশেষ কয়টি টিপস রইল তুলা রাশির জন্য

Published : Oct 18, 2022, 01:21 PM IST
প্রাক্তনকে ভুলতে অনুসরণ করুন জ্যোতিষ উপায়, বিশেষ কয়টি টিপস রইল তুলা রাশির জন্য

সংক্ষিপ্ত

আপনার রাশি যদি হয় তুলা তাহলে এই টোটকা কাজে আসবে। প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকারে ভুলতে এই কয়টি পদ্ধতি অনুসরণ করতে পারেন। জেনে নিন কী কী করলে মিলবে উপকার।  

সম্পর্কের ভাঙা-গড়ার খেলা চলছে প্রতি নিয়ত। প্রতিদিনই সারা বিশ্ব জুড়ে শয় শয় মানুষ নতুন সম্পর্কে জড়াচ্ছেন তো কারও সম্পর্ক ভেঙে চলেছে। বর্তমান প্রজন্মের কাছে সম্পর্ক ভাঙা-গড়া নতুন কথা নয়। বহু মানুষের দীর্ঘদিনের প্রেম ভেঙে যায় ঠুনকো বিষয় তো কারও স্বল্প দিনের সম্পর্ক পরিণতি পায়। কিন্তু, বিচ্ছেদের কষ্ট সকলের কাছে সমান ভাবে গ্রহণযোগ্য হয় না। কেউ সহজে প্রাক্তনকে ভুলতে পারেন তো কেউ পারেন না। আজ রইল তুলা রাশির কথা। এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। বিচ্ছেদের পর এরা সহজে প্রাক্তনকে ভুলতে পারেন না। এই কারণে দেখা দেয় মানসিক চাপ। আপনার রাশি যদি হয় তুলা তাহলে এই টোটকা কাজে আসবে। প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকারে ভুলতে এই কয়টি পদ্ধতি অনুসরণ করতে পারেন। জেনে নিন কী কী করলে মিলবে উপকার।  

রূপচর্চায় মন দিন। পার্লারে গিয়ে সময় কাটান অথবা নিজেকে সময় দিন। বিচ্ছেদের পর তুলার রাশির ছেলে মেয়েরা নিজেকে সামলাতে মেনে চলুন এই বিশেষ পদ্ধতি। নিজের যত্ন নিন। এতে মন ভালো থাকবে। দ্রুত পুরনো প্রেমের ক্ষত ভুলে যেতে পারবেন। 

তুলার রাশির ছেলে মেয়েদের মধ্যে অনেকেই ভোজন রসিক স্বভাবের হয়ে থাকেন। আপনিও যদি থাকেন এই তালিকায় তাহলে ঝটপট রেস্তোরাঁর প্ল্যানিং করে ফেলুন। আজ এমন কোনও পদ চেখে দেখুন যা আগে আনন নিন। কিংবা বাড়িতে রান্না করতে পারেন। রান্না করতে ভালো বাসলে নতুন পদ রেঁধে ফেলুন। এতে মন ভালো হয়ে যাবে। 

এই সময় বাড়িতে আনতে পারেন কোনও পোষ্য। এই রাশির ছেলে মেয়েরা পোষ্য রাখতে পছন্দ করেন। তাদের সঙ্গে উপভোগ করেন। এমন হলে প্রাক্তনকে ভুলতে পোষ্য কিনে ফেলুন। এতে সময় ভালো কাটবে। সহজে পুরনো প্রেমের ক্ষত ভুলে যেতে পারবেন। 

নিজের মনের কথা কারও সঙ্গে ভাগ করে নিন। এতে মন হালকা হবে। তুলা রাশির ছেলে মেয়েরা আবেগ প্রবণ হন। ফলে এদের বিচ্ছেদের পর নিজেকে সামলানো অনেকক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে মনের কথা কারও সঙ্গে ভাগ করে নিন। এতে মন হালকা হবে।  পুরনো প্রেমের দুঃখ সহজে ভুলে যেতে পারবেন। 
 

আরও পড়ুন- স্বাস্থ্যের দিকে সব সময় থাকে নজর, Fitness Freak তকমা পান এই চার রাশি, রইল তালিকা

আরও পড়ুন- কিছুতেই প্রাক্তনকে ভুলতে পারছেন না? আপনার রাশি যদি হয় ধনু তাহলে মেনে চলুন এই টোটকা

আরও পড়ুন- জিমের দামি দামি সরঞ্জাম কিনে অধিক অর্থ ব্যয় করেন এরা, দেখে নিন তালিকায় কে আছেন

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল