জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মে মাসের শেষের সপ্তাহ বেশকিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ, শাস্ত্র মতে এই সময়ে মিথুন রাশিতে তৈরি হতে চলেছে রাজযোগ। আর এই যোগের প্রভাবে বহু রাশির জীবনে খুলতে চলেছে সৌভাগ্যের দরজা। এবং বুধ ও শুক্রের যুগল অবস্থানের কারণে এই সময়কে অত্যন্ত ফলদায়ক ধরা হচ্ছে।
27
লক্ষ্মী-নারায়ণ যোগের প্রভাবে কী ঘটবে?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র। যে ধন-বিলাসিতা, সম্পদ ও সৌন্দর্যের কারক গ্রহ বলে পরিচিত। এই শুক্র গত ১৪ মে থেকে মিথুন রাশিতে অবস্থান করছে। ২৯ মে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। যারফলে মিথুনের বুধ ও শুক্রের যুগলবন্দিতে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই শুভ যোগ কার্যকর থাকবে ৮ জুন পর্যন্ত। অর্থাৎ প্রায় ১০ দিন কিছু রাশির জাতকরা বিশেষ সাফল্য পেতে পারেন।
37
বৃষ রাশি
শাস্ত্র মতে এই রাশির জন্য মে মাসের শেষভাগ অত্যন্ত শুভ যোগ তৈরি করতে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের জন্য মে মাসের শেষ সপ্তাহে কর্মজীবনে সাফল্যের নতুন দরজা খুলতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা টাকাপয়সা ফেরত পারেন। এছাড়াও ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে। সিঙ্গলদের বিয়ের সম্ভাবনা আরও জোরদার হতে পারে এই সময়ে।
মিথুন রাশিতেও এই শুভ যোগ তৈরি হবে। এই রাশির অধিকারীদের জন্য সময়টা বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ মিলতে পারে। অনেকের কাছে নতুন চাকরির প্রস্তাবও আসতে পারে। এমন কিছু কাজ সফল হবে, যা ভবিষ্যতে বড় আর্থিক লাভ এনে দিতে পারে।
57
সিংহ রাশি
মে মাসের শেষে লক্ষ্মী নারায় যোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। সরকারি চাকরি, প্রশাসনিক কাজ বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময় বিশেষ অনুকূল হতে পারে। ব্যবসা থাকলে আয় উল্লেখযোগ্য ভাবে বাড়ারও সম্ভাবনা রয়েছে।
67
কন্যা রাশি
শুধু তাই নয়, কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় হঠাৎ বড় লাভের ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়ীরা বড় অর্ডার বা নতুন ক্লায়েন্ট পেতে পারেন। চাকরিজীবীদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হতে পারে। বেতন বৃদ্ধি বা অতিরিক্ত আয়ের সম্ভাবনাও রয়েছে এই যোগের প্রভাবে।
77
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত হতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে, আটকে থাকা টাকা হাতে আসার যোগ রয়েছে। বড় বিনিয়োগের সুযোগ মিলতে পারে, তবে না ভেবে তাড়াহুড়ো করে বিনিয়োগ না করাই ভালো। ব্যক্তিগত সম্পর্কেও ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে। সব মিলিয়ে এই লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে বেশকিছু রাশির জাতক-জাতিকারা লাভবান হতে পারে।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.