সঙ্গীর সব ব্যাপারে হস্তক্ষেপ করেন, সঙ্গীকে কোনও রকম স্পেশ দেন না এই তিন রাশির প্রেমিক

Published : Aug 04, 2022, 12:06 PM IST
সঙ্গীর সব ব্যাপারে হস্তক্ষেপ করেন, সঙ্গীকে কোনও রকম স্পেশ দেন না এই তিন রাশির প্রেমিক

সংক্ষিপ্ত

রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশি ছেলেরা সঙ্গীকে একেবারে স্পেশ দেন না। তার সব ব্যাপারে নাক গলান এরা। সব ব্যপারে মন্তব্য করেন। কী করলে, কোথায় গেল, কার সঙ্গে গেলে, কেন এমন পোশাক পরলে, কার সঙ্গে বন্ধুত্ব করছ ইত্যাদি হাজার প্রশ্ন লেগে থাকে এদের মুখে। কেউ কেউ তো আবার সঙ্গীকে সন্দেহও করে থাকেন। দেখে নিন আপনার প্রেমিক এই তালিকায় আছে কি না।  

প্রেমের সম্পর্ক নিয়ে সকলের মানসিকতা একেবারে আলাদা। কেউ সঙ্গীকে অগাদ বিশ্বাস করেন তো কেউ সব সময় সন্দেহ করে থাকেন। কেউ সঙ্গীর সঙ্গীর সব ব্যাপারে নাক গলান তো কোনও সম্পর্কে বজায় থাকে ব্যক্তিগত স্বাধীনতা। প্রেম নিয়ে সকলের মানসিকতা ভিন্ন, সকলে আলাদা। আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশি ছেলেরা সঙ্গীকে একেবারে স্পেশ দেন না। তার সব ব্যাপারে নাক গলান এরা। সব ব্যপারে মন্তব্য করেন। কী করলে, কোথায় গেল, কার সঙ্গে গেলে, কেন এমন পোশাক পরলে, কার সঙ্গে বন্ধুত্ব করছ ইত্যাদি হাজার প্রশ্ন লেগে থাকে এদের মুখে। কেউ কেউ তো আবার সঙ্গীকে সন্দেহও করে থাকেন। দেখে নিন আপনার প্রেমিক এই তালিকায় আছে কি না।  

কুম্ভ রাশি
রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এই রাশির ছেলেরা সঙ্গীর সব ব্যাপারে হস্তক্ষেপ করেন। সে কী করবে, কোথায় যাবে সব নিয়ে এদের মনে বিস্তর প্রশ্ন। সম্পর্কের প্রথম দিকে প্রেমিকের এমন স্বভাব ভালো লাগলেও পরে তাই অসহ্য হয়ে ওঠে। এই কারণে অধিকাংশ প্রেম ভেঙে যায়। 

সিংহ রাশি
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলেরা প্রেমিকার প্রতি বেশিই পজেজিভ হন। এই রাশি ছেলেরা সঙ্গীকে একেবারে স্পেশ দেন না। তার সব ব্যাপারে নাক গলান এরা। সব ব্যপারে মন্তব্য করেন। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে এমন স্বভাবের বদল করুন। 


ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েদের প্রেম জীবন তেমন সুখের হয় না। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। তবে, এরা প্রেমের ব্যাপারে খুবই পজেজিভ। এরা সঙ্গীর সব ব্যাপারে কথা বলেন। সঙ্গীর পোশাক থেকে বন্ধু সব ব্যাপারে কথা বলেন। এই রাশির ছেলে মেয়েরা এমন স্বভাবের হয়ে থাকেন। এদের এই স্বভাব সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। অধিকাংশ সম্পর্কের বিচ্ছেদের কারণ হয় এদের এই স্বভাব। এই রাশির ছেলে নিজেদের এই স্বভাব বদল করুন। চিনে রাখুন এই তিন রাশির ছেলেদের। সঙ্গীকে কোনও রকম স্পেশ দেন না এই তিন রাশির প্রেমিকেরা।

আরও পড়ুন- এই তারিখের বিবাহিত জাতক-জাতিকারা আজ সমস্যার সম্মুখীন হবেন, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

আরও পড়ুন- কর্কট রাশিতে প্রবেশ করছে শুক্র, এই রাশি পরিবর্তনের ফলে এই রাশিগুলির উপর পড়বে মারাত্মক প্রভাব

আরও পড়ুন- কবে হবে শ্রাবণ মাসের পূর্ণিমা, জেনে নিন এর পূজা পদ্ধতি ও ধর্মীয় গুরুত্ব

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল