Shani Rahu Ketu Vakri: বক্রি হচ্ছে শনি-রাহু-কেতু, আগামী ১ মাস কঠিন সময় এই ৬ রাশির জীবনে

Published : Nov 17, 2026, 05:48 PM IST

বুধ, শুক্র, শনি, রাহু ও কেতুর বক্রি গতির কারণে একটি বিরল গ্রহসংযোগ তৈরি হয়েছে। এর ফলে বৃষ, কন্যা, মিথুন, তুলা, মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা সমস্যা ও আর্থিক সংকট দেখা দিতে পারে।

PREV
17

বুধ, শুক্র ও শনিরা পাশাপাশি রাহু ও কেতুও বক্রি গতিতে রয়েছে। শাস্ত্র মতে, এটি একটি বিরল ঘটনা। গ্রহের এই অস্বাভাবিক বিন্যাস ছয়টি রাশির জাতক-জাতিকার জন্য অন্যন্ত অশুভ বলে বিবেচিত হচ্ছে। এর খারাপ প্রভাব পড়তে চলেছে ছয় রাশির ওপর। দেখে নিন তালিকায় কে কে আছেন।

27

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকার আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রে উত্থান-পতন দেখা দিতে পারে। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো আপাতত স্থগিত রাখাই ভালো। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে লোকসানের সম্ভাবনা থাকে। কর্মক্ষেত্রে উদ্ভুত চ্যালেঞ্জগুলো ধৈর্যের সঙ্গে মোকাবিলা করুন। এই সময় মেজাজ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

37

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা সতর্ক হন। এই সময় ব্যয় বাড়তে পারে। এই সময় বেড়ে যাওয়া ঋণের বোঝা তৈরি হতে পারে।এই সময় প্রেমের সম্পর্কে উত্থান-পতন দেখা দিতে পারে। ব্যবসা সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হন। এই সময় বাড়ি, গাড়ি বা জমি-তে বিনিয়োগ না করাই ভালো।

47

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পেশাগত ও ব্যবসায়িক ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়তে পারে। ব্যবসায় কাঙ্খিত উন্নতি ও মুনাফা অর্জনের সমস্যা হতে পারে। এই সময় কঠোর পরিশ্রম হবে। কোনও অপ্রীতিকর খবর মানসিক কষ্টের কারণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে এই সময়। এই সময় কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।

57

তুলা রাশি

সময়টা তুলা রাশির জন্য সঠিক নাও হতে পারে। এই সময় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এই সময় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হন। এই সময় বিনিয়োগ না করাই ভালো। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে। এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সব কাজে ধৈর্য রাখুন। শান্ত মাথায় যে কোনও সিদ্ধান্ত নিন।

67

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকারা এই সময় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হন। আয় থাকলও ব্যয় বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কাঙ্খিত ফলাফল না পেলে হতাশ হতে পারেন। চাকরি বা কর্মজীবনে উন্নতির জন্য হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

77

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে বুধ, শুক্র ও শনির বক্রগতি আর্থিক বিষয়, ব্যবসা ও স্বাস্থ্যের ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়িয়ে তুলতে পারে। ব্যবসায়িক পরিস্থিতি দুর্বল হবে। আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সময় ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাও বজায় থাকতে পারে।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories