- Home
- Astrology
- Surya Grahan 2027: নতুন বছরের শুরুতেই বলয়াকার সূর্যগ্রহণ! কবে, কোথায়, কতক্ষণ দেখা যাবে রইল বিস্তারিত
Surya Grahan 2027: নতুন বছরের শুরুতেই বলয়াকার সূর্যগ্রহণ! কবে, কোথায়, কতক্ষণ দেখা যাবে রইল বিস্তারিত
Surya Grahan 2027: ২০২৭ সালের শুরুতে, একটি বলয়াকার সূর্যগ্রহণ বা 'রিং অফ ফায়ার' ঘটতে চলেছে। এটি ভারতে কোথায় কোথায় দৃশ্যমান এবং এর সূতককাল এর বিষয়ে জেনে নিন। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি কবে হবে জেনে নিন।

নতুন বছরের শুরুতেই সূর্যগ্রহণ
Surya Grahan 2027: ২০২৬ সাল প্রায় শেষের দিকে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন কাটালেই, আমরা বছরের শেয প্রান্তে পৌঁঠে যাবো। তারপরেই শুরু হবে এক নতুন বছরের পথ চলা। ২০২৬-কে বিদায় জানিয়ে ২০২৭-কে স্বাগত জানানোর সময় গোনা ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছো।

বছরের প্রথম সূর্যগ্রহণ
জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাবলীর দিক থেকে ২০২৭ একটি বিশেষ বছর হতে চলেছে। কারণ বছর শুরু হতে না হতেই হবে এই সূর্ষগ্রহণ। বছরের শুরুতেই বছরের প্রথম সূর্ষগ্রহণ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার। এই গ্রহণ এক সম্পূর্ণ গ্রহণ হবে বলেই জানা গিয়েছে।
সূর্ষগ্রহণ এর সময়কাল
এই সূর্ষগ্রহণ শুরু হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭ শনিবার, সন্ধ্যা ৬:২৮ (IST) মিনিটে। আর এই গ্রহণ শেষ হবে রাত ১২:৩২ মিনিটে ৭ ফেব্রুয়ারি ভোরে। এই সূর্ষগ্রহণ একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে। এই সূর্ষগ্রহণের মোট প্রভাবের সময়কাল প্রায় ৬ ঘন্টা ০৪ মিনিট পর্যন্ত থাকবে।
সূতককাল ভারতে বৈধ নয়
যেহেতু গ্রহণটি মধ্যরাতের পরে শেষ হবে, তাই পঞ্জিকা অনুযায়ী এর সূতককাল ভারতে বৈধ হবে না। সেই সঙ্গে রাতে গ্রহণ হওয়ায় এই গ্রহণটি ভারতে দেখা যাবে না।
'বলয়াকার সূর্যগ্রহণ' কী?
যখন চাঁদ তার ঘূর্ণনের সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে, তখন অল্প সময়ের জন্য সূর্যের আলো বাধাগ্রস্ত হয়। যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে থাকে, তখন এটিকে আকাশে ছোট দেখায়।
রিং অফ ফায়ার
এই অবস্থায়, চাঁদ পুরো সূর্যকে ঢেকে দেয় না, কেবল এর কেন্দ্রীয় অংশকে ঢেকে দেয়। এর ফলে সূর্যের বাইরের পরিধিকে একটি উজ্জ্বল সোনালী বলয়ের মতো দেখায়, যা বিজ্ঞানে 'অগ্নিবলয়' (Ring of Fire) নামে পরিচিত।
কিছু সীমিত অংশে দেখা যাবে
ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্যঅনুসারে, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারির এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং আফ্রিকার কিছু সীমিত অংশে দেখা যাবে।
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ
ভারতে দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে ২ আগস্ট, ২০২৭-এ। ভারতে সূর্যগ্রহণ দেখার জন্য জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি ঘটবে ২ আগস্ট, ২০২৭-এ।
নির্দেশাবলী- তবে কখনও খালি চোখে এই গ্রহণ দেখবেন না বা দেখার চেষ্টা করবেন না এতে করে চোখের দৃষ্টি ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা থাকে।

